রাজনীতি

‘গুম কত প্রকার, তা জানতে পেরেছি’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গুম শব্দটি আমরা তো আগে শুনিনি। এই আওয়ামী লীগ সরকারের আমলে গুম কী ও কত প্রকার তা জানতে পেরেছি। আগে এই গুম শব্দটি পরিচিত ছিল না।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘মানবসেবা সংঘ’র আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

সংগঠনের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।

রিজভী বলেন, গতকাল প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি সরকার না-কি লাশ গুম করেছিল। ‘গুম’ শব্দটি আমরা তো আগে শুনিনি। এই আওয়ামী লীগ সরকারের আমলে জানতে পেরেছি। অনেক ছাত্র মানবাধিকারকর্মী যারা অধিকার আদায়ের কথা বলেন তারা গুম হয়েছেন।

রোহিঙ্গা প্রসঙ্গ বিএনপির এই নেতা বলেন, মিয়ানমার সেনাবাহিনী ও সে দেশের সরকারের অত্যাচার-নিপীড়নে রোহিঙ্গারা এদেশে এসেছে চার বছর হলো। এই চার বছরে প্রধানমন্ত্রী তাদের ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারেননি।

করোনা টিকা নিয়ে সরকার ব্যর্থ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ একটা ক্ষেত্রে সফল, দুর্নীতি ও নেতাদের পকেট ভারী করার ক্ষেত্রে। এছাড়া অন্য কোনো যোগ্যতা বা সফলতা নেই।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, আজ বিশ্বে নানাভাবে শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা সচল রাখা হচ্ছে অথচ আপনার (প্রধানমন্ত্রী) সরকার সেটা পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা