রাজনীতি

ভুয়া ফেইসবুক থানায় জিডি করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তমূলক তথ্য ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) রাজধানীর ধানমন্ডি থানায় করা জিডিতে ড. জাফরুল্লাহ চৌধুরী লিখেছেন, আমাদের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী কোনভাবেই কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত নন। অথচ কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে ‘ফেইসবুক পেজ’ খুলেছেন। যে পেজ থেকে আমার নামে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা হচ্ছে।

ফেসবুকে ড. জাফরুল্লাহ চৌধুরী নামে থাকা আইডিতে গিয়ে দেখা যায়, সেখানে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নিউজের লিংক শেয়ার দেওয়া আছে। ড. জাফরুল্লাহ চৌধুরীর নামে খোলা একটি ফেক ফেসবুক পেজের ‘অ্যাবাউটে’ লেখা হয়েছে- আবারো একটি ফেক পেজ খোলা হয়েছে, অশালীন বার্তা ও লিংক ছড়ানো হচ্ছে। দয়া কেরে নিচের লিংক এ গিয়ে এর বিরুদ্ধে রিপোর্ট করতে আহ্বান জানানো হল…।

এ বিষয়ে ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি কখনও ফেসবুকে আইডি খুলিনি। এটা পুলিশকেও জানিয়েছি। এখন তারা ব্যবস্থা না নিলে কী করার আছে? আমার নামে ফেসবুকে কে কী লিখল তাতে আমার কিছুই যায়-আসে না। ফলে, এটা নিয়ে আমি কোনো চিন্তাও করি না। পুলিশকে জানানোর দরকার, জানিয়েছি। এখন তারা মনে চাইলে ব্যবস্থা নেবে, না চাইলে নেবে না।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা