রাজনীতি

করোনায় সাবেক সহকারি অ্যাটর্নি জেনারেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক সহকারি অ্যাটর্নি জেনারেল মঞ্জু নাজনীন রোজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (১ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত হবার পর মঞ্জু নাজনীন প্রায় ২০ দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান।

নাজনীন রোজীর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

নাজনীন ১৯৯১ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইন পেশায় অনুমতি পান এবং একই বছরের ৭ জুলাই ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। এরপর ১৯৯৬ সালে হাইকোর্ট ডিভিশনে অনুমতিপ্রাপ্ত হলে পরের বছর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। তিনি জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে আইনাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রোববার বিকালেই নাজনীনের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।

এদিকে নাজনীনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। এক বিবৃতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান, একে এম আমিন উদ্দিন মানিকসহ আইনজীবীরা বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বকাপ ২০২৬: নতুন আসরের আদ্যোপান্ত

অপেক্ষার অবসান। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এক মঞ্চে। আর কয়েক ঘণ...

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কি কি থাকছে?

দেখতে দেখতে চলে এলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের...

শপিংমল-দোকান খোলা রাখা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত 

আজ থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও...

ভারতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্...

অর্থনীতিতে ‘লাল সংকেত’, জানালেন অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে দেশের সামষ্টিক অর্থনীতির বিভ...

শুক্রবার সন্ধ্যা থেকে ফেসবুক ডাউন

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ঢাকা বোর্ডে এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার চূড়ান্ত কেন্দ...

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্য...

​নারী শিক্ষায় নতুন বার্তা: স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার আশ্বাস পর্যটনমন্ত্রীর

দেশে নারীদের উচ্চশিক্ষা আরও সহজলভ্য করতে স্নাতক (গ্র্যাজুয়েট) পর্যায় পর্যন্ত...

অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান: সিএনএন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠান সুইজারল্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা