রাজনীতি

হেলেনার পর এবার দর্জি মনির আটক

নিজস্ব প্রতিবেদক: মনির খান ওরফে দর্জি মনির নামক একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’নামের ভুঁইফোঁড় সংগঠনটির সভাপতি।

রোববার (১ আগস্ট) রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয় বলে ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ জানিয়েছেন। তিনি বলেন, ‘মনিরকে আমরা আটক করে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে।’

আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামের ভুঁইফোঁড় সংগঠনটি গড়ে তোলেন মনির।

এ ছাড়া ফটোশপে কারসাজি করে প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে ফেসবুকে ছাড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মনির জমির দালালি এবং তদবির-বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ আছে। তিনি ২০১৮ সালের নির্বাচনে কেরানীগঞ্জ ও সাভারের অংশবিশেষ নিয়ে গঠিত ঢাকা-২ আসনের সংসদ সদস্য হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। তবে তিনি মনোনয়ন পাননি।

এর আগে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি ‘ভূইফোঁড়’ সংগঠনে হেলেনা জাহাঙ্গীরের সভাপতি হওয়ার খবর চাউর হলে সম্প্রতি তাকে দুই কমিটি থেকেই বাদ দেয় আওয়ামী লীগ।

গত বৃহস্পতিবার রাতে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।

সান নিউজ/ এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বকাপ ২০২৬: নতুন আসরের আদ্যোপান্ত

অপেক্ষার অবসান। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এক মঞ্চে। আর কয়েক ঘণ...

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কি কি থাকছে?

দেখতে দেখতে চলে এলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের...

শপিংমল-দোকান খোলা রাখা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত 

আজ থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও...

ভারতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্...

অর্থনীতিতে ‘লাল সংকেত’, জানালেন অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে দেশের সামষ্টিক অর্থনীতির বিভ...

শুক্রবার সন্ধ্যা থেকে ফেসবুক ডাউন

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ঢাকা বোর্ডে এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার চূড়ান্ত কেন্দ...

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্য...

​নারী শিক্ষায় নতুন বার্তা: স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার আশ্বাস পর্যটনমন্ত্রীর

দেশে নারীদের উচ্চশিক্ষা আরও সহজলভ্য করতে স্নাতক (গ্র্যাজুয়েট) পর্যায় পর্যন্ত...

অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান: সিএনএন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠান সুইজারল্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা