রাজনীতি

রুপগঞ্জের অগ্নিকাণ্ড,  বিচার বিভাগীয় তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক: নারায়নগঞ্জের রুপগঞ্জে খাদ্যপণ্যের কারখানায় আগুনে পুড়ে অসংখ্য মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

আজ এক শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে লাগা আগুনে অন্তত অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। চলমান মহামারির মধ্যে আগুনে পুড়ে একসাথে এত মানুষের নির্মম মৃত্যু মেনে নেয়া যায় না। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য দায়িদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি।

শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান। এছাড়া আহতদে সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নিতে আহবান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা