রাজনীতি

বাম নেতা মুবিনুল হায়দার চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী মারা গেছেন।

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ জুলাই) দিনগত রাত ১২টার তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

কমরেড মুবিনুল হায়দার চৌধুরী মরদেহ একটি বেসরকারি হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে বলে জানা গেছে। মুবিনুল হায়দারের শেষ ইচ্ছা অনুযায়ী বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগে তার দেহ হস্তান্তর করা হবে। চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য তিনি তার দেহ দান করে গেছেন।

এর আগে ওই দিন দুপুর ১২টায় ঢাকা মেডিকেল চত্তরে শহীদ ডা. মিলনের সমাধিস্থলে বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।

কমরেড মুবিনুল হায়দারের মৃত্যুতে তিনদিন ব্যাপী শোক পালনের কর্মসূচী ঘোষণা দিয়েছে বাসদ (মার্কসবাদী)। সকল দলীয় কার্যালয়ে এই তিন দিন পার্টি পতাকা অর্ধনমিত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা