বিদিশা এরশাদ -ফাইল ছবি
রাজনীতি

বিদিশাকে পাত্তাই দিচ্ছে না জাপা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের ‘হাঁকডাকে’ পাত্তা দিচ্ছেন না দলটির নেতারা।

তারা বলছেন, এরশাদ-বিদিশা দম্পতির বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান এরিক এরশাদকে সামনে রেখে কিছুটা সুবিধা আদায়ের চেষ্টা করছেন বিদিশা।

বিভিন্ন সময় দলের বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জি এম কাদের) নিয়ে তিনি নানা মন্তব্য করেছেন। এভাবে তাকে বিতর্কিত করে আলোচনায় আসতে চাচ্ছেন। কিন্তু তার এমন বক্তব্য ও হাঁকডাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। কারণ, বিদিশা জাতীয় পার্টির কেউ নন। দলের কোনো পর্যায়ে তার সদস্য পদ নেই। ফলে পার্টির রাজনীতিতে তার সক্রিয় হওয়ার কিছু নাই।

জাপার নেতারা আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুর আগে একটি ট্রাস্ট গঠন করে সেখানে তার সব সম্পত্তি দান করে যান। সেই ট্রাস্টের টাকায় এরশাদের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু প্রোগ্রামের আয়োজন করা হয়। এসব প্রোগ্রামে এরশাদের ছেলে এরিককে সামনে রেখে গত দুই বছর মিডিয়ার সামনে কিছু বক্তব্য দিয়ে আসছেন বিদিশা।

গত ২৬ জুন জাতীয় প্রেস ক্লাবে এক সভায় বিদিশা এরশাদ বলেন, জাতীয় পার্টি কখনও কাদের (জি এম কাদের) পার্টি হতে পারে না। কিছুদিনের মধ্যেই আমরা রওশন এরশাদকে জাতীয় পার্টির আজীবন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করব। আমি আমার দুই ছেলেকে (সাদ এরশাদ ও এরিক এরশাদ) নিয়ে সারাদেশে লাঙলের চাষ করব। আমার প্রতি অনেক অত্যাচার হয়েছে। ভয় পাইনি, ভেঙে পড়িনি।

এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গণমাধ্যমকে বলেন, কে কোথায় কী বলল তাতে কিছু আসে যায় না। এসবে গুরুত্ব দেওয়ার কিছু নেই। আমার কোনো মন্তব্যও নেই।

‘বিদিশা নামের কাউকে চেনেন না’— সাফ জানিয়ে দিয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের ১৮ কোটি মানুষ প্রতিদিন কত কথা বলে। সবকিছুতে কি গুরুত্ব দিতে হবে? জাতীয় পার্টির কোনো নেতাকর্মী কিছু বললে আমরা তা দেখতাম। এর বাইরে তো কাউকে গুরুত্ব দেওয়ার কিছু নেই।

এদিকে, এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ট্রাস্টের আয়োজনে আগামী ১৪ জুলাই প্রেসিডেন্ট পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান বিদিশা এরশাদ। তিনি জানান, ওই অনুষ্ঠানে জাতীয় পার্টি এবং নিজ রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলার থাকলে সেখানে বলবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জাপার এক কো-চেয়ারম্যান বলেন, বিদিশা এরশাদের কোনো বক্তব্য নিয়ে দলের ফোরামে আলোচনা হয় না। তাকে নিয়ে দলের নেতাদের মধ্যে কোনো ভাবনা নেই। দলের চেয়ারম্যান জি এম কাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বিদিশা যেসব বক্তব্য দেন, সেগুলো নিয়ে তিনি (জি এম কাদের) মাঝে-মধ্যে হয়তো কিছুটা বিব্রত বোধ করতে পারেন। কিন্তু এ নিয়ে প্রকাশ্যে বা দলীয় ফোরামে কোনো কথা বলেন না।

ওই নেতা আরও বলেন, বিদিশা এখন রওশনের পরিবার ও তার ঘরানার কিছু লোকের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছেন। মূল লক্ষ্য হচ্ছে, আগামীতে জাতীয় পার্টির সাপোর্ট নিয়ে কোনো আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। এর বাইরে আর কিছুই নয়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা