রাজনীতি

বিএনপি থেকে ২ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় দুই নেতা। পদত্যাগপত্রে কারণ হিসেবে তারা ব্যক্তিগত এবং শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।

সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হানিফ এবং কর্নেল অবসরপ্রাপ্ত শাহজাহান পদত্যাগ করেন। তারা একসঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। হানিফ সিরাজগঞ্জের রহমতগঞ্জের বিএনপির নেতা। আর শাহজাহান নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়াই করেন।

পদত্যাগের কারণ হিসেবে হানিফ জানান, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। বয়স হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি।

'সোমবার আমি এবং কর্নেল (অব.) শাহজাহান সাহেব একইসঙ্গে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে আমাদের পদত্যাগপত্র জমা দিয়ে রিসিভ করিয়ে এনেছি।'

বিএনপি থেকে পদত্যাগ করলেন নাকি রাজনীতি থেকে অবসরে গেলেন এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বিএনপি থেকে পদত্যাগ করেছি।’

দলের নেতারা ডাকলে যাবেন কি না জানতে চাইলে হানিফ বলেন, ‘আমি অতি ক্ষুদ্র মানুষ। আমাকে ডাকবে না। গতকাল সকালে পদত্যাগপত্র জমা দিয়েছি, ডাকলে এত সময়ে ডাকত।

এই দুই নেতার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স কিছু জানেন না বলে দাবি করেছেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা