রাজনীতি

সহসাই বাসায় ফিরছেন না খালেদা

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা আপাতত হাসপাতালে রেখেই হবে। শুক্র ও শনিবার মে দিবসের সরকারি ছুটির কারণে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করা যায়নি। আরও কিছু পরীক্ষা ও পর্যবেক্ষণের পর তিনি বাসায় ফিরবেন সূত্রে জানা যায়।

চিকিৎসকরা বলছেন, তার শারীরিক অবস্থা ভালো এবং স্থিতিশীল। কোনো ধরনের উপসর্গ নেই সাবেক এই প্রধানমন্ত্রীর শরীরে। এখন হাসপাতালে তার পোস্ট কোভিড পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা চলছে। পাশাপাশি তার পুরাতন রোগেরও পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে।

গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দেখাশোনা করছে গৃহকর্মী ফাতেমা এবং ব্যক্তিগত স্টাফ রুপা।

এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও আক্রান্ত হন। এরপর গত ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় করোনা টেস্টে ৫ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আর খালেদা জিয়াসহ ৪ জন পজেটিভ আসে। সর্বশেষ গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) রাতে বাকি ৩ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এলেও খালেদা জিয়ার বিষয়ে কিছু জানায়নি দল কিংবা ডাক্তাররা।ফলে তিনি এখনও করোনা আক্রান্ত নাকি মুক্ত, এ নিয়েও ধোঁয়াশাও রয়েছে।

যদিও খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ম্যাডামের তো কোভিড নেই। গত এক সপ্তাহের বেশি তার শরীরে কোভিডের কোনো উপসর্গ নেই। হাসপাতালে তার পোস্ট কোভিড চিকিৎসা চলছে।আলহামদুলিল্লাহ তার শারীরিক অবস্থা ভালো। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, গত দুইদিন ছুটির কারণে ম্যাডামের আরও কিছু পরীক্ষা-নীরিক্ষা করা সম্ভব হয়নি। এপ্রেক্ষিতে চলতি সপ্তাহের শেষদিকে তিনি বাসায় ফিরতে পারবেন।

প্রসঙ্গত এর আগে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে। মেডিকেল বোর্ডের অধীনে নিয়মিত তার চিকিৎসা চলছে।

সাননিউজ/এম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা