রাজনীতি

করোনা হলেও ‘ঝুঁকিমুক্ত’ খালেদা জিয়া 

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার কোনো উপসর্গ নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

অন্যদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তার রিপোর্টও সব ভালো এসেছে বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, দলীয় চেয়ারপারসন ভালো আছেন। তার শরীরে নেগেটিভ কোনো উপসর্গ দেখা যায়নি।

বৃহস্পতিবার তার যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে সেসব রিপোর্টের রেজাল্ট এসেছে। যেখানে ঝুঁকিমুক্ত খালেদা জিয়া বলে জানিয়েছেন তার মেডিকেল টিম।

নাম না প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানিয়েছেন, রক্তসহ একাধিক পরীক্ষার রিপোর্ট তার হাতে এসেছে। এগুলো ফলোআপ করে দেখেছেন সবই স্বাভাবিক আছে৷ ফলে কোনো ঝুঁকি দেখছেন না তিনি।

ওই চিকিৎসক বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থায় তিনি রোজা রাখতে পারবেন। এটা তার ইচ্ছের ওপর নির্ভর করছে।

জানা গেছে, S.bilirubin, SGPT, S. creatinine সহ রক্তে কোনো ঝুঁকি আছে কি না তা জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে খালেদা জিয়ার৷ আজ বিকালে তাকে দেখতে যাবেন তার ব্যক্তিগত চিকিৎসকেরা।

চিকিৎসকেরা জানিয়েছেন, এখন পর্যন্ত শারীরিক যে অবস্থা তাতে খালেদা জিয়াকে বাসায় রেখেই তার চিকিৎসা সম্ভব। সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা তত্ত্বাবধান করছেন লন্ডনে থাকা তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। তিনি দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নির্দেশনা দিচ্ছেন।

গত রোববার বেগম খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই দিন বিকালে বিএনপি চেয়ারপারসনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা