রাজনীতি

সোমবারও হরতাল ডেকেছে হেফাজত

নিজস্ব প্রতিবেদক : রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। এবার তারা হরতাল আরও ২৪ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে। অর্থাৎ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে।

রোববার ( ২৮ মার্চ) মাওলানা জুনায়েদ আল হাবীব বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন। বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে শুক্রবার (২৬ মার্চ) হওয়া বিক্ষোভে নেতাকর্মীদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। দফায় দফায় বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২৮ মার্চ) হরতাল চলাকালেই এর সময়সীমা ২৪ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

এদিকে রোববার (২৬ মার্চ) সকাল থেকেই পল্টনে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতের নেতাকর্মীরা। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় হেফাজতের সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভের সময় বহুস্থানেই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটেছে হতাহতের ঘটনাও।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা