রাজনীতি

রাজধানীতে আ.লীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : হেফাজতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা।

রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউ থেকে জিরো পয়েন্ট ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে তাদের বিক্ষোভ মিছিল শেষ হয়। এসময় তারা হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং হরতাল প্রতিরোধের ঘোষণা দেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে সংঘর্ষে হেফাজতে ইসলামের ৫ কর্মী নিহত হওয়ার ঘটনায় হরতালের ডাক দেয় সংগঠনটি। তাদের হরতালে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ বেশকিছু ইসলামি রাজনৈতিক দল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা