রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের তৃতীয় বর্ষপূর্তিতে পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দলটি।

সোমবার (৮ জানুয়াির) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে প্রেসক্লাব চত্বর উত্তাল করে তোলেন।

সোমবার (৮ফেব্রয়ারি) সকাল থেকেই ঢাকা উত্তর এবং দক্ষিণ বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে।

যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দীন টুকু, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, কৃষকদলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রমুখ অংশ নেন।

এর আগে ৬ ফেব্রয়ারি দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের তিন বছর। এই দিন করাবন্দিত্বের প্রতিবাদে বিএনপি ঢাকা মহানগরসহ সারা দেশে সকল জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবরণের তিন বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রঘোষিত সারা দেশে জেলা-মহানগরে প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ও অবস্থানে সরগরম হয়ে উঠে প্রেসক্লাব প্রাঙ্গণ।

সমাবেশে হঠাৎ অসুস্থ রিজভী
এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দী রাখার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তব্য দেয়াকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তৃতা শেষ হবার পর মাথা ঘুড়ে পড়ে যাচ্ছিলেন তিনি। দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সেখানে পরীক্ষা নিরীক্ষা করলে তার ডায়াবেটিকস বেড়ে গেছে বলেন চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে চলে আসেন। উল্লেখ্য, কিছু দিন আগে তিনি হার্ট অ্যাটাক করে প্রথমে ইসলামি ব্যাংক হাসপাতালে পরে ল্যাব এইড হাসপাতালে দু দফা ভর্তি হন। সেখানে তার হার্টে রিং পড়ানো হয়।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা