রাজনীতি

‘শত্রুর মুখে ছাই দিয়ে আমরা গন্তব্যে পৌঁছাবো’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশে মাঝে মধ্যে আমরা কিছু খেলা দেখি, সেটা কি? যখনই শেখ হাসিনা কোনো একটা উদ্যোগ নেন, তখন আমরা দেখি টেলিভিশনের বিজ্ঞাপনের মতো; সম্ভব না, হবে না, এটা অসম্ভব, এটা হলেও টিকবে না,এ রকম কিছু বিজ্ঞাপন। অথচ এসব বিজ্ঞাপনে কোন কাজেই আসছে না। ভবিষ্যতেও আসবেনা। কারণ নেতৃত্ব যখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

তিনি বলেন, শত্রুর মুখে ছাই দিয়ে করোনাভাইরাসের টিকা আজকে থেকে সারাদেশে প্রদান শুরু হয়েছে। তাই সম্পূর্ণ জনগোষ্ঠীকে করোনাভাইরাসের টিকার আওতায় আনতে বেশি সময় লাগবে না। আমরা অবশ্যই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষক লীগের শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে জাতিকে সুরক্ষার জন্য অতি দ্রুত ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে শোভাযাত্রাটি কৃষক লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

মতিয়া চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশে তিনি বলেন, নেত্রী আপনি এগিয়ে যান। এই কৃতজ্ঞ বাঙালি জাতি আপনার পেছনে আছে।মাভৈ বইলা, আপনি আজকে তরী ধরেন, অবশ্যই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো।

সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, সকল অসম্ভবকে সম্ভব করেছেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা।সর্বাগ্রে করোনা ভ্যাকসিন সংগ্রহ করেছেন।যাহা বিনামূল্যে বাংলাদেশের আপামর জনগণ পাচ্ছেন।
কৃষক লীগের সভাপতি সমীর চন্দ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব আকবর আলী চৌধুরী, হোসনে আরা বেগম এমপি, আলহাজ্ব শেখ মোঃ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, কৃষিবিদ ড. নজরুল ইসলাম, মোঃ আবুল হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, আলহাজ্ব একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, নূরে আলম সিদ্দিকী হক, অধ্যাপক নাজমুল ইসলাম পানু, রুমানা আলী টুসি এমপি, আলহাজ্ব নাজির মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সম্পাদক মন্ডলির সদস্য ডা. মজিবুর রহমান মিয়াজী, লায়ন আহসান হাবিব, এ্যাড. জহির উদ্দিন লিমন, এফতেখার হোসেন দুলু, এ্যাড. রাবেয়া হক, নুরুল ইসলাম বাদশা, সৈয়দ শওকত হোসেন সানু, আরমান চৌধুরী, রাশিদা চৌধুরী, এ্যাড. জামাল হোসেন মুন্না, সামিউল বাসির সামি, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কমল কান্তি মজুমদার, আবুল খায়ের নাঈম, ইকবাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক হাজী আব্দুল রব খান, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম খান, আবু জাফর জাকিউদ্দিন আহম্মেদ রিন্টু, মোঃ আমজাদ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের জাতীয় পরিষদের সদস্য ওমর ফারুক, কৃষ্ণ গোপাল পাল, সাইফুল ইসলাম নকিব, শফিকুল ইসলাম মিন্টু, মোতাহার হোসেন বাবুল, দিলিপ অধিকারী প্রমুখ।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা