জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতির পদত্যাগ
রাজনীতি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের পাল্টা কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন তৈমূর আলম খন্দকার। বিএনপি চেয়ারপারসনের অন্যতম এই উপদেষ্টার পদত্যাগ পত্রটি সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে।

পাল্টা কমিটি গঠনের দুদিন পরই পদত্যাগ করলেন তৈমূর আলম খন্দকার। তাকে সভাপতি এবং এ বি এম রফিকুল হক তালুকদার রাজাকে সাধারণ সম্পাদক করে গত ১ ফেব্রুয়ারি ফোরামের পাল্টা কমিটি ঘোষণা দেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

এ বিষয়ে তৈমূর আলম খন্দকার গণমাধ্যমকে বলেন, ঐক্যের স্বার্থে এবং শক্তিশালী আইনজীবী ফোরামের স্বার্থে আমি পদত্যাগ করেছি।

অবশ্য তৈমূর আলম খন্দকার পদত্যাগ করলেও সভাপতি পদে তার নাম রেখে ৫০১ সদস্যের কমিটি গঠনের দাবি করেছে পাল্টা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল হক তালুকদার রাজা। তিনি বলেন, আমরা ৫০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করেছি। সভাপতি পদত্যাগ করলেও সহসভাপতিদের মধ্য থেকে একজন সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন ফোরামের পাল্টা কমিটির সভাপতি তৈমূর আলম খন্দকার। পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, অনেকটা আবেগের বশবর্তী হয়ে আমরা একটা পাল্টা কমিটি গঠন করেছিলাম। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখার অঙ্গীকার করছি। আমার ঘোষিত কমিটি বাতিল করছি। একইসঙ্গে সদ্য ঘোষিত আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করছি।

প্রসঙ্গত, আইনজীবী জব্বার (এজে) ভূঁইয়াকে সভাপতি ও গাজী কামরুল ইসলাম সজলকে সাধারণ সম্পাদক করে ২৫১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বারের কমিটি ঘোষণা করা হয়েছে সম্প্রতি।

ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান এই কমিটির অনুমোদন দেন। এরপর গত ১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বার ভবনে বিএনপি সমর্থক আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পাল্টা কমিটি ঘোষণা করেন।

সান নিউজ/এমএ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা