রাজনীতি

জাতি দেখবে আমরা কেমন নির্বাচন করি: কাদের

সাখাওয়াৎ লিটন:

নির্বাচন না হতেই আগাম মন্তব্য করা বিএনপির পুরানো স্বভাব। আসলে তারা নির্বাচন হওয়ার আগেই হেরে গেছে। বিএনপির কথাবার্তায় পরাজয়ের সুর।

রোববার রাজধানীর রমনা পার্ক রেস্তোঁরা প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল পরবর্তী প্রীতিভোজ ও পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেদের সম্মেলনও করতে পারেনি। সম্মেলনের পর গত সাড়ে ৪ বছরে ওয়ার্কিং কমিটির মিটিং করতে পারেনি। একবার এক হোটেলে জাম্বুজেড মার্কা কমিটির মিটিং আহ্বান করে, সেই মিটিংও একটা ফ্লপ। সেখান থেকে কর্মীরা কিছু পায়নি। কোনো কর্মসূচিও দিতে পারেনি।

তিনি আরো বলেন, মির্জা ফখরুল কোন তন্ত্রে আছেন। খালেদা জিয়া, তারেক জিয়া এরা কোন পরিবারের নেতা জানতে চাই। বিএনপির নেতৃত্বই তো একটা পরিবার থেকে এসেছে। বেগম জিয়া ও তার সন্তানই তো হর্তা-কর্তা, এখানে মির্জা ফখরুল ইসলাম তাদের ইয়েসম্যান হিসেবে কাজ করে। আওয়ামী লীগে গণতন্ত্র আছে, বিএনপিতে গণতন্ত্র নেই। আমরা সম্মেলন করে ফেলেছি, তিন বছরের মাথায়। তাদের কোনো ঘরোয়া গণতন্ত্র নেই। আওয়ামী লীগে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শেখ হাসিনা আমাদের সভাপতি। যিনি বাংলাদেশকে উন্নয়ন-অর্জনে বিশ্বসভায় বিশেষ মর্যাদার আসনে বসিয়েছেন। এ সাফল্যের রূপকার হচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সেতুমন্ত্রী বলেন, এদেশ যারা আন্দোলনে পরাজিত তারা কখনো নির্বাচনে জয়লাভ করে না। নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে আগাম বিষোদগার। নির্বাচনটা আগে হোক জাতি দেখবে, এদেশে আমরা কেমন নির্বাচন করি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা