রাজনীতি

নীতি আর আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে: শেখ হাসিনা

দেশ পরিচালনায় ছাত্রলীগকে নীতি আর আদর্শের রাজনীতির চর্চা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠন। এই সংগঠন করতে হলে নীতি আর আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে। সংগঠনকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতের নেতৃত্ব বেরিয়ে আসে।’

এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, পাকিস্তানী গোয়েন্দা সংস্থার ডকুমেন্টরি যেগুলো প্রকাশ হয়েছে, সেগুলো পড়ার ও দেখার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।

তিনি বলেন, ‘এসব থেকে ইতিহাসের অজানা অনেক অধ্যায় জানা যাবে।’

বাংলাদেশের প্রতিটি সংগ্রামে ছাত্রলীগের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগ প্রতিটি আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্রলীগ এমন একসময়ে জন্মলাভ করেছে, যখন বাঙালির ভাষার অধিকার কেড়ে নেয়ার চেষ্টা হচ্ছিল। পাকিস্তানি সেই শোষণ থেকে মুক্তি দেয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন সংগ্রাম শুরু করেন। বাঙালির মাতৃভাষার সংগ্রাম শুরু করার জন্য ছাত্রলীগ গড়ে তোলেন। আরো কয়েকটি সংগঠনকে নিয়ে এই আন্দোলন শুরু করেন। ১১মার্চ ১৯৪৮ সালে যে আন্দোলনটা শুরু হয়েছিল। তখন রাষ্ট্রভাষার আন্দোলন করতে গিয়েই বঙ্গবন্ধু কারাবন্দি হন।

শেখ হাসিনা আরো বলেন, ‘কারাগারে থাকা অবস্থায় যে নির্দেশ দিতেন, মা (শেখ ফজিলাতুন্নেসা) তা ছাত্রলীগের নেতাকর্মীদের জানাতেন। সেইভাবেই কিন্তু আন্দোলন গড়ে তোলা হয়েছিল।’

তিনি বলেন, “বিএনপি একটা সুস্থ রাজনৈতিক ধারাকে অসুস্থ অবস্থায় নিয়ে গেছে। জিয়াউর রহমান ক্ষমতা কুক্ষিগত করতে মেধাবী শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ডে ব্যবহার করেছে। শিক্ষার্থীদের যদি বিপথে নেয়া হয়, তাদেরকে রাজনীতির উচ্চাভিলাস চরিতার্থ করার কাজে ব্যবহার করা হয়, তাহলে তারা নেতৃত্ব দিতে পারবে না। আদর্শ ও সততা ছাড়া কোনো নেতৃত্ব গড়ে উঠতে পারে না। দেশের ও মানুষের কল্যাণে কাজ করতে পারে না। সফলতা দেখাতে পারে না।”

এর আগে দুপুর আড়াইটার দিকে পায়রা উড়িয়ে, পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক প্রমুখ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা