রাজনীতি

ভ্যাকসিনের পাশাপাশি বিনামূল্যে করোনা চিকিৎসার দাবি জাপার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে করোনা প্রতিরোধে ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। একইসঙ্গে প্রতিটি হাসপাতালে বিনামূল্যে করোনা চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বানানী কার্যালয়ে জাতীয় যুব সংহতির নবনিযুক্ত আহ্বায়ক কমিটির সদস্যরা পার্টি মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় যুব সংহতি নেতৃবৃন্দের উজ্জ্বল আগামী প্রত্যাশা করে বক্তৃতা দেন জাপা মহাসচিব।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, রাজধানীর কিছু হাসপাতাল ছাড়া সারাদেশে করোনার চিকিৎসা নেই বললেই চলে। রাজধানীর কিছু বেসরকারি হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা আছে; কিন্তু তা খুবই ব্যয়বহুল। সাধারণ মানুষের পক্ষে বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা নেয়া সম্ভব নয়। আবার উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে টাকা থাকলেও করোনার চিকিৎসা নেই। তাই দেশের মানুষকে বাঁচাতে প্রতিটি সরকারি হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

যুব সংহতির আহ্বায়ক হুসেইন মকবুল আসিফ শাহরিয়ারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ, যুবসংহতির নবনিযুক্ত সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, মো. মিজানুর রহমান, ফজলুল হক ফজলু, শেখ সারোয়ার হোসেন।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা