রাজনীতি

নির্বাচনে যেই জিতুক, দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাবো: কাদের মির্জা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : চলমান দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, নির্বাচনে যেই জিতুক, দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাবো।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয়ন প্রি-ক্যাডেট একাডেমিতে নিজের ভোট দিয়ে তিনি একথা বলেন।

আলোচিত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই।

ভোট দিয়ে কেন্দ্রের বাইরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আবদুল কাদের মির্জা বলেন, ‘আমি চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। নির্বচনে যেই জিতুক স্বাগত জানাবো। দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাবো। তবে সে নির্বাচন হতে হবে জনগণের সত্যিকারের ভোটের প্রতিফলন।

এসময় ভোট দিতে কেউ বাঁধাগ্রস্ত হলে কেন্দ্রের দায়িত্বরত অফিসারকে অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে তিনি অনুরোধ করেন।

নিজের জয়ের বিষয়ে আবদুল কাদের মির্জা বলেন, ‘প্রধানমন্ত্রীর ও মন্ত্রী ওবায়দুল কাদেরের সহযোগিতায় গত দুই মেয়াদে এ পৌরসভার যে উন্নয়নমূলক কাজ করেছি তাতে আমি জয়ের ব‌্যাপারে আশাবাদী। এলাকার যে কাজগুলো বাকী আছে জনগণের সমর্থন পেলে তা সম্পূর্ণ করবো। আর আমি যদি না জয়ী হই, তবে যে আসবে তার প্রতি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ থাকবে।

নির্বাচনে দায়িত্বরতদের প্রতি অনুরোধ জানিয়ে আবদুল কাদের মির্জা বলেন, ‘ভোটারদের মতের প্রকাশ ঘটনোর সুযোগ সৃষ্টি করে দেন। কাউকে অন্যায় ও অনিয়মের সুযোগ দেবেন না। যে অন‌্যায় করতে আসবে,যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এরপর তিনি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন এবং সকল প্রার্থীদের এজেন্ট আছে কিনা তা নিশ্চিত করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা