রাজনীতি

ভোটারবিহীন সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে : নুর

নিজস্ব প্রতিবেদক : ভোটারবিহীন সরকার দেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলাবাহিনীসহ সমস্ত জায়গায় দলীয়করণের মাধ্যমে দুর্বৃত্তায়ন ঘটানো হয়েছে। স্বাধীনতার ৫০ বছরেও দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে রাষ্ট্র ব্যর্থ হতে বাধ্য।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শাহবাগে যুব অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে না। যারা বিদেশে টাকা পাচার করছে, তারাই সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে। দেশে পেঁয়াজের ভরা মৌসুমেও ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার দাবি জানান তিনি। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হলে সচিবালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন নুর।

সরকার দিনবদলের সনদ নামে ভাওতাবাজির ইশতেহার দিয়েছিল মন্তব্য করে নুরুল হক নুর বলেন, ১০ টাকার চাল এখন ৭০ টাকায় খেতে হচ্ছে। পাঁচ টাকার লবণ এখন বত্রিশ টাকায় খেতে হচ্ছে। ভাওতাবাজির নামে ৪৯ বছর রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকেছে। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলাবাহিনীসহ সমস্ত জায়গায় দলীয়করণের মাধ্যমে দুর্বৃত্তায়ন ঘটানো হয়েছে। ফলে সমাজে গুম-খুন-ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। ধর্ষণের আইন মৃত্যুদণ্ড করা হয়েছে। কিন্তু ধর্ষণ কমছে না। শুধু আইন করলে তো হবে না, আইনের প্রয়োগ করতে হবে।

সমাবেশের শুরু থেকে সেখানে শতাধিক পুলিশ মোতায়ন করা হয়। পুলিশের উপস্থিতির সমালোচনা করে নুর বলেন, আমরা কোনো সরকারবিরোধী রাজনৈতিক প্রোগ্রাম করতে আসিনি। আমরা এসেছি দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে কথা বলতে। কিন্তু এখানে এত পুলিশ কেন?

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মুনতাসির রহমান, যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আবদুর রহমান খান প্রমুখ। সমাবেশে যুব পরিষদের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা