রাজনীতি

সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে : নজরুল

নিজস্ব প্রতিবেদক : বর্তমান আওয়ামী লীগ সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ক্ষমতা দখলে রাখতে সরকার অনেক নৌকায় পা দিয়ে বসে আছে। ফলে যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ২০ দলীয় জোটের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ২০ দলীয় জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলামের সদ্য প্রয়াত মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী ও মুসলিম লীগের চেয়ারম্যান এএইচএম কামারুজ্জামান খানের স্মরণে এই আলোচনা সভা হয়।

সভায় জোট গঠনে প্রয়াত দুই নেতার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন নজরুল।

তিনি বলেন, বাংলাদেশ এক অদ্ভুত রাষ্ট্র যে, দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, আবার ধর্মনিরপেক্ষতাও আছে। একই সংবিধানে গণতন্ত্রও আছে, সমাজতন্ত্রও আছে। একই সংবিধানে বাঙালি জাতীয়তাবাদও আছে, বাংলাদেশি জাতীয়তাবাদও আছে। ক্ষমতায় থাকার জন্য সব ব্যাপারে কম্প্রমাইজ করা। বলে না যে, দুই নৌকায় পা দিলে ডুবে যেতে হয়। এই সরকার তো দুই নৌকায় নয়, অনেক নৌকায় পা দিয়ে বসে আছে আর কি। যেকোনো সময়ে পড়ে যাবে।

বিএনপির এই নেতা বলেন, একেবারে সাধারণ একটা প্রবাদ বলে যে, ‘সব ডিম এক ঝুড়িতে রাখতে নাই’। অর্থাৎ কিকল্প রাখতে হয় সব ব্যাপারে। আমরা এই কোভিডে বিভিন্ন রকমের যে মাস্ক, পিপিই ইত্যাদি নিয়ে মানে কী নিয়ে কেলেঙ্কারি হয় নাই বাংলাদেশে। দেখেন চাল, ডাল, তেল, নুনই বলেন, ভোটই বলেন, তারপরে দেশে বৈদেশিক নীতি বলেন, শাসনতন্ত্র বলেন কী নিয়ে হয় নাই।

২০ দলীয় জোটের এই সমন্বয়ক আন্দোলন সম্পর্কে বলেন, এজন্য আমাদের প্রস্তুতি লাগবে। ২০ দলে এটা নিয়ে আলোচনা হতে হবে। তার আগে আলোচনা হতে হবে আমি যখন অন্যের কথা বলব, তার আগে আমার নিজের কথা বলতে হবে আর কি। আমি নিজে আমার দায়িত্ব বা আমার ভূমিকা ঠিকমতো পালন করছি কিনা। আমরা যদি যার যার দায়িত্ব বা যার যার ভূমিকা ঠিক মতো পালন করি, তাহলে আমাদের দায়িত্ব আর ভুমিকাও ঠিক মতো পালন হবে। আর যদি আমরা নিজেদের দায়িত্ব যার যার মতো পালন না করি তাহলে আমাদের দায়িত্বও ঠিক মতো পালন হবে না। আমি আশা করব যে, আগামী দিনে আমরা সবাই যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করে যে নীতি ও আদর্শের ওপর ভিত্তি করে আমরা এই জোটটা গঠন করেছি- গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, যেটা মূল কথা সেটার জন্য আমাদের লড়াই করতে হবে।

নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের পরিচালনায় আলোচনা সভায় শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর মিয়া মো. গোলাম পারোয়ার, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ জোটের কেন্দ্রীয় নেতারা।

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা