রাজনীতি

তাপস-খোকনের বাকবিতণ্ডা দলকে সু-সংগঠিত করবে : তাজুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, “ঢাকার সাবেক ও বর্তমান মেয়র দু’জনই একই দলের আদর্শের মানুষ। তবে তাদের মধ্যে চিন্তা চেতনা ও কাজের ভিন্নতা থাকতে পারে। এর মধ্যে যে বাকবিতণ্ডা শুরু হয়েছে তা দলকে আরও সু-সংগঠিত করবে। তবে সাধারণ কর্মীদের মাঝে এর কোন নীতিবাচক প্রভাব পড়বে না।”

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক স্বাধীনতা সড়ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, “পচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতার অনেক স্মৃতি বিজড়িত স্থানকেই তারা সমর্থন করেন নাই। তেমনিভাবে এটাও অবহেলিত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বীর মুক্তিযোদ্ধাদের যেভাবে সম্মান করা হচ্ছে তেমনভাবে যুদ্ধকালীন স্মৃতিবিজড়িত স্থানগুলোকেও সংরক্ষণ করা হচ্ছে। ১৭ এপ্রিলে কলকাতা-মুজিবনগর সড়কটির নাম দেয়া হয়েছে স্বাধীনতা সড়ক।”

একই অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন বলেন, “প্রধামন্ত্রীর প্রতিশ্রুতিতে মুজিবনগরে এক হাজার কোটি টাকার কাজ হবে তার নকশা প্রায় চুড়ান্ত। খুব দ্রুত এটি একনেকে তোলা হবে। আশা করা যায় আগামী অর্থবছরে কাজ শুরু হবে। এটি বাস্তবায়ন হলে মুজিবনগর থেকে মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস দেশ বিদেশের দর্শনার্থীদের সামনে তুলে ধরা যাবে।”

সান নিউজ/এ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা