করোনার ভ্যাকসিন প্রাপ্তি অনিশ্চয়তার দিকে : বিএনপি 
রাজনীতি

করোনার ভ্যাকসিন প্রাপ্তি অনিশ্চয়তার দিকে : বিএনপি 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল বলেন, সরকারের মন্ত্রীদের বক্তব্য জনগণের কাছে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সরকার করোনাভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তি অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে।

রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শনিবার বিকেলে অনুষ্ঠিত হওয়া দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার গৃহীত সিদ্ধান্ত সমূহ উল্লেখ করতে এ সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব।

ভুয়া বানোয়াট মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলায় তারেক রহমানের অনুপুস্থিতিতে চার্জ গঠন এবং ওয়ারেন্ট জারি সম্পূর্ণভাবে আইনের পরিপন্থী দখলদার সরকারের বাকশালী চরিত্রের বহিঃপ্রকাশ বলে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় উল্লেখ করা হয়।

ফখরুল বলেন, ভার্চুয়াল সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক রাষ্ট্রদ্রোহ মামলায় তার অনুপুস্থিতিতে চার্জ গঠন ও ওয়ারেন্ট জারির তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওয়ান ইলেভেনের মইনুদ্দিন ও ফখরুদ্দিনের অবৈধ সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগের অবৈধ সরকার বাংলাদেশে বিরাজনীতিকরণের প্রক্রিয়ায় বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে। সে লক্ষ্যে গণতন্ত্রের আপসহীন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা, বানোয়াট মামলায় কারারুদ্ধ করেছে। একইভাবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর শারীরিক নির্যাতন করে নির্বাসিত করেছে এবং অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তাকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে।

ফখরুল বলেন, সরকারের এই হীন অপচেষ্টার প্রতিবাদে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের চার্জ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার (১৩ জানুয়ারি) সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অথবা মানববন্ধন কর্মসূচির পালন করবে বিএনপি।

ফখরুল বলেন, ২০০৭ সালের ১১ জানুয়ারিতে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে গণতন্ত্রকে হত্যা করা হয় বলে সভায় উল্লেখ করা হয়।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন- বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মইন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হোসেন মাহমুদ টুকু।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা