রাজনীতি

বিএনপি নেতাদের চোখ-কান পরীক্ষা করানোর অনুরোধ তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতাদের চোখ-কান পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপির রিজভী আহমেদ, মির্জা ফখরুল, মাঝে-মধ্যে গয়েশ্বর বাবু, ডা. জাফরুল্লাহসহ আরও কয়েকজন আছেন তারা প্রেস ক্লাবে এসে বক্তব্য রাখেন। আপনারা যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, গত তিনটি নির্বাচনে জনগণ আপনাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, সেই আত্মসমালোচনা করুন। নইলে আপনারা টিভি ক্যামেরা, নয়া পল্টনের অফিস আর প্রেস ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। এর বাইরে যেতে পারবেন না।

শনিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আপনারা আইএমএফ, বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড মনিটর, জাতিসংঘে রিপোর্ট, দ্য ইকোনমিস্টের রিপোর্ট পড়ুন। আমি জানি আপনারা শিক্ষিত মানুষ, তবুও রিপোর্টগুলো পড়েন না। যেখানে দারিদ্র্য ছিল ৪১ শতাংশ, সেটি আজ ২০ শতাংশের নিচে। অতি দরিদ্র যেখানে ২৪ শতাংশ ছিল, সেটি আজ ১১ শতাংশে নেমে এসেছে।

হাছান মাহমুদ বলেন, এই রিপোর্ট উনারা পড়েন না। উনারা চোখ থাকতেও অন্ধ। তাই এরকম আচরণ করছেন। আমি অনুরোধ জানাবো, বিএনপির যে ডাক্তারদের সংগঠন আছে ড্যাব, তাদের অনুরোধ করবো রিজভী আহমেদ, মির্জা ফখরুলসহ যারা চোখ থাকতেও দেখেন না তাদের চোখ আর কান একটু পরীক্ষা করুন।

তথ্যমন্ত্রী বলেন, আজ বাংলাদেশ এগিয়ে গেছে সেটি তাদের সহ্য হয় না। পদ্মা সেতু হয়ে গেছে, সেটি তাদের সহ্য হয় না। তাই জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের যে তথ্যচিত্র, যেটি উপস্থাপন করেছেন জাতির সামনে, যেটি শুনে জাতি আশায় বুক বেঁধেছে, সেটি শুনে তাদের সহ্য হচ্ছে না। সেটি নিয়ে সমালোচনা করছেন। বিএনপিকে অনুরোধ করবো, অন্ধ এবং বধিরের মতো সরকারের সমালোচনা না করে আপনারা আত্মসমালোচনা করুন।

হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন, প্রথম দফায় পৌরসভা নির্বাচনে আপনারা দুটি আসনে জয়লাভ করেছেন। সেটি নিয়ে আগে আত্মবিশ্লেষণ করুন। যেদিন স্বাধীনতা পূর্ণতা পেয়েছে, অর্থাৎ ১০ জানুয়ারি, সেদিন বিক্ষোভের কর্মসূচি দিয়েছেন তারা। এই কর্মসূচির একদিন আগে কিংবা পরেও দিতে পারতো। এর অর্থ হচ্ছে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা করা। স্বাধীনতা-সার্বভৌমত্বে যে তারা পুরোপুরি বিশ্বাস করে না তার প্রমাণ।

এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, আওয়ামী হকার্স লীগের সাবেক সভাপতি এস এম জাকারিয়া হানিফ প্রমুখ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা