রাজনীতি

যোগ্যতা হারিয়েছেন তাপস : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন বলেছেন, বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অবৈধ দোকানদারদের উচ্ছেদ করে মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

শনিবার (০৯ জানুয়ারি) বেলা ১১টায় হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক পরিচালিত অবৈধ দোকানদারদের উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুর্নবাসনের দাবিতে এ মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে সাঈদ খোকন বলেন, ‘দক্ষিণ সিটির বর্তমান মেয়র ব্যরিস্টার ফজলে নুর তাপস তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। মেয়র তাপস দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলব রাঘব বোয়ালদের মুখে চুনপুটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত হতে হবে। তারপর চুনোপুটির দিকে দৃষ্টি দিতে হবে।’

বর্তমান মেয়র তাপসের দুর্নীতির কথা উল্লেখ করে সাবেক মেয়র বলেন, ‘ফজলে নূর তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন এবং এই শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে প্রহণ করেছেন এবং করছেন। অপরদিকে অর্থের অভাবে দক্ষিণ সিটি করপোরেশনের গরীব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। এ ধরণের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র তাপস সিটি করপোরেশন আইন ২০০৯ ২য় ভাগের ২য় অধ্যায়ের অনুচ্ছেদ ৯ (২) (জ) অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।’

সাঈদ খোকন কমসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসব দোকানের বৈধতা দিয়েছিলেন জানিয়ে বলেন, ‘ফুলবাড়িয়াসহ গুলিস্থান এলাকার বিভিন্ন দোকানদারদের বৈধতা দিয়ে ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দেওয়াই ছিল আমার লক্ষ্য। ফুলবাড়িয়া মার্কেটে যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে আমি আগেও বলেছি, এটা সম্পূর্ণভাবে অবৈধ। কারণ আদালত কর্তৃক নির্দেশিত হয়ে, ব্যবসায়ীদের বৈধ করণের আবেদন নিষ্পত্তির লক্ষ্যে আমরা করপোরেশনের বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে আলোচিত মার্কেটগুলোর নকশা সংশোধন, বকেয়া ভাড়া আদায় সাপেক্ষে বৈধ ব্যবসা পরিচালনার অনুমতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি। বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ নকশা সংশোধন করে এবং রাজস্ব বিভাগ সাত-আট বছরের বকেয়া ভাড়া আদায় করে ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসা পরিচালনা করার অনুমতি প্রদান করে।’

উচ্ছেদকে অবৈধ উল্লেখ করে ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘বিনা নোটিশে বুলডোজার দিয়ে হাজার হাজার বৈধ দোকান গুড়িয়ে দেওয়ায় তাদের স্বপ্ন পথে বসে গেল। বর্তমান একগুয়ে নগর প্রশাসন কোন যৌক্তিক নাগরিকের দাবির তোয়াক্কা করে না। আমি ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র হিসেবে এই অবৈধ উচ্ছেদের তীব্র নিন্দা জানাচ্ছি। একইসাথে আল্লাহর পরে আমাদের আশা ভরসার শেষ স্থান প্রধানমন্ত্রীর কাছে এই নিঃস্ব ও অসহায় বৈধ ব্যবসায়ীদের পুনর্বাসনের আবেদন জানাচ্ছি।’

অভিযোগ রয়েছে, মূলত সাঈদ খোকনের আমলেই অবৈধভাবে দোকানগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। এ ছাড়া মানববন্ধনে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের নাম উল্লেখ করে আক্রমণাত্মক ভাষায় বিভিন্ন প্লাকার্ড নিয়ে বেশকিছু অল্প বয়স্ক তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা