রাজনীতি

২০ দল-ঐক্যফ্রন্ট কি আছে, প্রশ্ন মান্নার

নিজস্ব প্রতিবেদক : ২০ দল, ঐক্যফ্রন্ট আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ২০ দল, ঐক্যফ্রন্ট, ওগুলো কি আছে এখন? নাই আমি বলতে পারি না। তবে আছে, ‘কাজীর গরু’। কেতাবে আছে, কাজে নাই। যদি কাজে থাকত তাহলে এই যে ভোট ডাকাতির দিন গেল, ৩০ ডিসেম্বর একটা সভা করতে পারতাম না?

রোববার (৩ জানুয়ারি) সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদের কনফারেন্সরুমে গণতন্ত্র ফোরামের উদ্যোগে স্বৈরশাসক এবং গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, স্বাধীনতার ৪৯ বছর পার হয়েছে। এখনো দেশে একটা স্বৈরশাসন চলছে। আইয়ুব যেমন করে ক্ষমতা চালিয়েছিলেন, এরশাদ যেমন করে ক্ষমতা চালিয়েছিলেন, সে রকম করে অথবা তার চেয়ে ভয়ঙ্করভাবে তারা (আওয়ামী লীগ) দেশ চালাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের জীবন এদের কাছে এতই তুচ্ছ যে, এরা মানুষকে মানুষই মনে করে না।

তিনি বলেন, আইয়ুব খানের আমলে ছাত্ররা মিছিল বের করলে পুলিশ লাল ফিতা নিয়ে সামনে দাঁড়াতো। এই লাল ফিতা অর্থ হচ্ছে এটা পার হলেই গুলি করা হবে। তখন এক আসাদের মৃত্যুই পূর্ব পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছিল। মৃত্যু মানুষকে এত বেশি আলোড়িত করত। আর বর্তমান সময়ে মানুষের জীবন যেন কচুপাতার পানির মতো। যেভাবে মানুষ মারা যাচ্ছে তা অনেক দুঃখজনক, হৃদয়বিদারক।

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে এবং মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মোহাম্মদ আনোয়ার।

সভায় বিএনপির উদ্দেশ্যে মাহমুদুর রহমান মান্না বলেন, কেউ যদি মনে করে সরকার এমনি এমনি চলে যাবে তাহলে ভুল করবেন।

এ সময় তিনি ছোট ছোট সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজেরা নিজেরা বসে ঠিক করেন দেশের জন্য কী করতে পারি, কোনো রাজনীতিবিদকে ডাকার দরকার নাই। কিছুই যদি না পারেন অন্তত টিকা যাতে সঠিকভাবে পাই, তার জন্য মানববন্ধন করেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা