সৌদি
রাজনীতি

ভ্যাকসিন নিয়ে জনগণকে সঠিক তথ্য দিন : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ, বিতরণ, মূল্যসহ এ সংক্রান্ত সরকারের কর্মপরিকল্পনার বিষয়টি প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

বিএনপি মহাসচিব বলেন, স্বাস্থ্যমন্ত্রী গতকাল বলেছেন যে, ভ্যাকসিনের মূল্য ৪২৬ টাকা পড়বে। এই মূল্যটা কি সরকার প্রদান করবে, নাকি জনগণকে প্রদান করতে হবে-এই বিষয়টা পরিষ্কার না। অবিলম্বে সরকারের এই বিষয়ে পরিপূর্ণ একটা পরিকল্পনা রোডম্যাপ অর্থাৎ সবকিছু নিয়ে ভ্যাকসিন সংগ্রহ, বিতরণ, মূল্য, কতজনকে দেয়া সম্ভব হবে, কাদেরকে দেয়া হচ্ছে এর একটা রোডম্যাপ অবশ্যই জনগণের সামনে প্রকাশ করতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা শুনতে পারছি যে, উচ্চ পর্যায়ের মানুষদের জন্য ইতিমধ্যে তালিকা প্রস্তুত হয়ে গেছে। আমরা খবর পেয়েছি যে, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব এই সমস্ত ক্লাবগুলোতে যারা সদস্য আছেন তাদের তালিকা করা হচ্ছে। আরো শুনতে পারছি যে, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের জন্য করা হচ্ছে, মন্ত্রীদের জন্য করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কিভাবে এই ভ্যাকসিনটা পাবে, কখন পাবে-সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা সরকারের কোনো দফতরের কাছ থেকে এখন পর্যন্ত পাইনি। আমাদের যেটা বেশি প্রয়োজন সাধারণ মানুষ যেন বিনামূল্যে ভ্যাকসিন পায়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমদিনই বলেছেন যে, এটা জনগণকে বিনামূল্যে দেয়া উচিত।

মির্জা ফখরুল বলেন, এই যে ভারতের সিরাম ইন্সটিটিউট তারা ভ্যাকসিনটা অক্সফোর্ড এ্যাস্ট্রোজেনার থেকে কিনেছে। দেয়ার আর পারচেজ অব ফর্মূলা অ্যান্ড দ্য উইল প্রডিউজ ভ্যাকসিন, তারা তৈরি করবে। তারপরে সেটা ব্যাক্সিমকো বাংলাদেশে নিয়ে আসবে।আমাদের প্রশ্ন হলো- এটা তো পরিষ্কার হতে হবে জনগণের কাছে যে, এটা সরকার না কিনে ব্যাক্সিমকো কিনলো কেন?

‘টিকা বাংলাদেশে কবে পৌঁছাবে’ তা নিয়ে জনগণকে সরকারের সঠিকভাবে তথ্য দেয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাসের লাইনের...

রেললাইনে হেঁটে গেম খেলছিল দুই কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা