রাজনীতি

বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে জাপার কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পার্টি ব‌্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এসব কর্মসূচিতে অংশ নেবেন।

১৪ ডিসেম্বর, সোমবার সকাল ৮টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সকাল সাড়ে ৮টায় জাতীয় পার্টি চেয়ারম্যান মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরে র্সেঙ্গেপার্টির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

১৬ ডিসেম্বর, বুধবার সকাল ৬টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা করবেন।

সকাল ৭টায় জাতীয় পার্টি চেয়ারম্যান জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

১৬ ডিসেম্বর, বুধবার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ শীর্ষ নেতারা বক্তৃতা করবেন।

১৬ ডিসেম্বর, বুধবার বেলা ৩টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ শীর্ষনেতারা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা