খালেদা-তারেক-ফখরুলের বিরুদ্ধে করা মামলা খারিজ
রাজনীতি

খালেদা-তারেক-ফখরুলের বিরুদ্ধে করা মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক : ভাস্কর্য ইস্যুতে হেফাজতে ইসলামীর নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেন। কি কারণে খারিজ হয়েছে পূর্ণাঙ্গ আদেশ না পাওয়ায় জানাতে পারেননি।

বুধবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদকরের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে এ মামলা করেন৷ আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আদেশের জন্য বৃহস্পতিবার দিন রেখেছিলেন।

মামলায় খালেদা জিয়া ও বিএনপি নেতারা ছাড়াও হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমকে আসামি করা হয়।

ভাস্কর্য নিয়ে বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে দণ্ডবিধির ৫০০/৫০৬/৪২৭/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে হেফাজত নেতাদের বিভিন্ন বক্তব্যকে আর্জিতে অভিযোগ হিসেবে আনা হয়।

অপরদিকে, এ মৌলবাদী গোষ্ঠীকে বিভিন্নভাবে সহযোগিতা ও জোটগত রাজনীতির মাধ্যমে পৃষ্ঠপোষকতার অভিযোগ আনা হয় খালেদা-তারেক-ফখরুলের বিরুদ্ধে। হেফাজত নিয়ে আওয়ামী লীগের নিষ্ক্রিয়তার সমালোচনাও করা হয় এতে।

একই বাদী এবি সিদ্দিক এর আগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা