রাজনীতি

গণতন্ত্র কারে কয়, সে কি কেবলই যাতনাময়!

নিজস্ব প্রতিবেদক : “তোমরা যে বলো গণতন্ত্র গণতন্ত্র। গণতন্ত্র কারে কয়। সে কি কেবলই যাতনাময়!” ঠিক এভাবেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালোবাসা কারে কয়’ গানের প্যারোডি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ৯০–এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজনে ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দেশে গণতন্ত্র নেই। সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশে আবার ৬ ডিসেম্বর দরকার।বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অনেক দেশেই গণতন্ত্র ভালো অবস্থায় নেই।” তিনি এসময় প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের উদাহরণ দেন।

কুষ্টিয়াতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাকে চক্রান্ত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। দেশে যারা আবারও উদোরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে গণতন্ত্রের সৈনিকদের পেছনে ফেলে দিতে চায়, তারাই নির্যাতন করে। বর্তমান সময়ে যত অপকর্ম, আপনারা ছাড়া কে করতে পারে। অন্যরা তো সুযোগই পাচ্ছে না।”

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ মুখে গণতন্ত্র বলে কিন্তু কাজ করে উল্টো। আওয়ামী লীগের রক্তের মধ্যেই গণতন্ত্র নেই। ওদের ডিএনএর মধ্যে আছে নির্যাতন ও নিপীড়ন। আওয়ামী লীগের নাম এখন নিখিল বাংলাদেশ লুটপাট লীগ।”

গোটা জাতি কারাগারে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন যে লড়াইটা লড়ছি, তা শুধু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে না। দুর্বৃত্ত স্বৈরাচারের বিরুদ্ধে লড়ছি। সঙ্গে আবার করোনাভাইরাস। এ লড়াইয়ের মধ্যে দিয়ে এগোতে হবে।’

ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা