বঙ্গবন্ধুর  ভাস্কর্য ভাংচুর : ভোলায় যুবলীগের  বিক্ষোভ মিছিল
রাজনীতি

বঙ্গবন্ধুর  ভাস্কর্য ভাংচুর : ভোলায় যুবলীগের  বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, ভোলা : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা যুবলীগ।

শনিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা যুবলীগের নেতৃত্বে ভোলা পৌর সভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভোলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন- ভোলা পৌর সভার মেয়র ও যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির।

মিছিল শেষে এক পথ সভায় মিলিত হন তারা। পথ সভায় মনিরুজ্জামান মনির বলেন, কুষ্টিয়ায় যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

বঙ্গবন্ধুর ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা