রাজনীতি

বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীরা জামাত-বিএনপির ভাড়াটে : ইনু

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতাকারীরা ধর্মীয় নেতা নয় বলে মন্তব্য করেছেন জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু। বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতাকারীরা জামাত-বিএনপির ভাড়াটে বলেও তিনি মন্তব্য করেছেন।

শনিবার ( ৫ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু এ্যভিনিউতে দেশব্যাপী ধর্মান্ধ রাজনৈতিক শক্তি ও বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ করার হুমকি, নারী বিদ্বেষী প্রচারণা, মুক্তিযুদ্ধ-সংবিধান-জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সভ্যতা বিরোধী কর্মকাণ্ড দমন করা এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা মহানগর জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীতাকারী রাজনৈতিক মোল্লারা আলেম, ওলামা, ধর্মীয় নেতা নয়, ফতোয়া দেওয়ার বৈধ অধিকারীও না, জামাত-বিএনপির ভাড়াটে। রাজনৈতিক মোল্লারা রাজনৈতিক স্বার্থে ধর্মের মনগড়া অপব্যাখা দেয়।

রাজনৈতিক মোল্লারা ১৯৭১ সালে ধর্মকে স্বাধীনতার বিপক্ষে দাঁড় করিয়েছিল, এখন বাংলাদেশ রাষ্ট্র-সংবিধান-জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সভ্যতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক মোল্লারা বাংলাদেশকে জঙ্গিবাদ-মৌলবাদ-সন্ত্রাসবাদের প্রজনন ক্ষেত্র বিপদজনক দেশ হিসেবে চিহ্নিত করে সারা দুনিয়া থেকে একঘরে করা এবং মধ্যপ্রাচ্যসহ দেশে দেশে অভিবাসী বাংলাদেশি মুসলমানদের বিপদে ফেলে দিচ্ছে।

ধর্মব্যবসায়ী, রাজনৈতিক মোল্লাদের এক চুল ছাড় না দিয়ে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে মীর হোসাইন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল আখতার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল প্রমুখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা