রাজনীতি

বাংলাদেশকে আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে : শামীম ওসমান

নিজস্ব প্রতিনিধি, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, এমপি বলেছেন, “বাংলাদেশকে আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে। দেশের ভেতরে-বাহিরে ষড়যন্ত্র চলছে, দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।”

শুক্রবার (৪ ডিসেম্বর) জুমার নামাজের আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ার মজিববাগ এলাকার মজিববাগ বাইতুর রহমান জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, “আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ভালো মানুষদের নিয়ে কাজ করতে হবে। ভালো মানুষদের নিয়ে কাজ না করলে সমাজকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব নয়। আমরা চাই প্রতিটি ওয়ার্ডভিত্তিক পঞ্চায়েত কমিটি গঠন করতে, যাতে সমাজের ভালো মানুষগুলো কাজ করবেন অন্যায়ের বিরুদ্ধে। কে আওয়ামী লীগ, কে বিএনপি বা কে জাতীয় পার্টি তা দেখা হবে না। সব ভালো মানুষের সমন্বয়ে এ কমিটি গঠন করা হবে।”

শামীম ওসমান মসজিদে উপস্থিত সব মুসল্লির কাছে নিজের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে বলেন, “আমি মৃত্যুর পর কারও কাছে ক্ষমা চাইতে পারব না। তাই আমি মৃত্যুর পূর্বেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভুল-ভ্রান্তিগুলো আপনারা ক্ষমা করে দিবেন।”

এ সময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াসহ একাধিক নাসিক কাউন্সিলর উপস্থিত ছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা