বিএনপি স্থানীয় নির্বাচনের ফরম দেবে আজ
রাজনীতি

বিএনপি স্থানীয় নির্বাচনের ফরম দেবে আজ

নিজস্ব প্রতিবেদক :

উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে আজ বিএনপি ফরম বিক্রি শুরু করবে।

সোমবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১২ নভেম্বর)পর্যন্ত চেয়ারপারসনের গুলশান কার্যালয় ও বিএনপির জেলা কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নের জন্য আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে যেসব স্থানের কথা বলা হয়েছে তা হল : উপজেলা পরিষদ- বগুড়া জেলার শেরপুর,নওগাঁ জেলার রাণীনগর,পাবনা জেলার ঈশ্বরদী, বেড়া,সাতক্ষীরা জেলার দেবহাটা,যশোর জেলার বাঘারপাড়া, সদর,রাজবাড়ী জেলার গোয়ালন্দ,কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া,নোয়াখালী জেলার বেগমগঞ্জ। পৌরসভা- গাইবান্ধা জেলার পলাশবাড়ি,মাদারীপুর জেলার রাজৈব,ফরিদপুর জেলার সদর,মধুখালী, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর।

ইউনিয়ন পরিষদ- কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা,বন্দবেড়, চর শৌলমারী,চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদলী,বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া,দক্ষিণ উলানিয়া,নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া,শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি,ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর,হবিগঞ্জ জেলার সদর উপজেলার রাজিউড়া,মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালম, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর,রাঙ্গামাটি জেলার সদর উপজেলার মগবান ও বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা