রাজনীতি

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

গিয়াস রনি, নোয়াখালী

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুই দিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩ জন আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। এর আগে, সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সেনবাগের কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু (৫৫), নোয়াখালী পৌরসভা যুবলীগের সক্রিয় সদস্য মিজানুর রহমান (৩৫), সুবর্ণচরের চর আমানউল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির উল্লাহ ওরফে নাসির (৫০), চরজুবলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী মো. হাবিবুল্লাহ মাসুদ (৩৭), কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম (৪৫) ও রামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলী মাস্টার (৪০), কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন (৩৯), সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম (২৮), হাতিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন (৪৮), সোনাইমুড়ী পূর্বপাড়ার যুবলীগের কর্মী মো. মানিক (৩০), মো. মাহফুজ (৩৩) এবং বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২ জন সমর্থক।

এদের মধ্যে মঙ্গলবার রাতে মাইজদী পুরাতন কলেজ এলাকা থেকে ১ জন, বেগমগঞ্জ থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সোমবার দিবাগত রাতে কবিরহাট থেকে ২ জন, চরজব্বর থেকে ২ জন, হাতিয়া থেকে ১ জন, সোনাইমুড়ী থেকে ২ জন, সেনবাগ থেকে ১ জন এবং কোম্পানীগঞ্জ থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, মঙ্গলবার রাতে ২ জনকে থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের সক্রিয় সমর্থক।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা