সংগৃহীত ছবি
রাজনীতি

এখন সাইবার যুদ্ধও করতে হবে

নিজস্ব প্রতিবেদক : দেশ ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে এখন আর শুধু স্লোগানের রাজনীতি যথেষ্ট নয়, সাইবার জগতেও যুদ্ধ করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : পার্বত্য এলাকায় অনিয়ম বেশি হয়

মঙ্গলবার (১০ ডিসেম্বর) লন্ডনের সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ৫ আগস্টের পরে ভারত থেকে প্রচার করা হলো যে, বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। মুহূর্তে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো। কিন্তু এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যথাযথ প্রতিরোধ করতে পারেনি বলে আমি মনে করি।

আরও পড়ুন : এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা

তিনি বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্টে চার জন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে। তার মানে এখানেও আমরা ব্যর্থ হয়েছি। আমরা সঠিক চিত্রটা তাদের কাছে পৌঁছাতে পারিনি। এই জায়গাটায় আমাদের সজাগ এবং সতর্ক হতে হবে।

ফখরুল বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে তথ্য-প্রযুক্তিতে পারদর্শী অনেকে আছে, যারা তথ্য প্রযুক্তির মাধ্যমে বিএনপি ও বাংলাদেশকে সাহায্য করতে চায়। তাদের সঙ্গে যোগসাজশ করে আপনাদের সাইবার জগতের যুদ্ধ জোরালো করতে হবে।

আরও পড়ুন : আগরতলা অভিমুখে নেতাকর্মীরা

তিনি আরও বলেন, রাষ্ট্র ব্যবস্থার ও কাঠামোর পরিবর্তনের জন্য আমরা ৩১ দফা দিয়েছি। এই ৩১ দফাটা একটা ম্যাগনাকার্টা। এটা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা রোডম্যাপ। সবার কাছে এই ৩১ দফা তুলে ধরার আহ্বান জানাচ্ছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা