সংগৃহীত ছবি
রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে

নিজস্ব প্রতিবেদক : গত ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করতে না পারলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) প্রেসিডেন্ট অলি আহমদ।

আরও পড়ুন : ছাত্রলীগ মিছিল করলেই গ্রেফতার

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে এ কথা বলেন তিনি ।

তিনি বলেন, কিছু কিছু লোক দেশকে এখনও অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, তার গতি অনেকটাই কম।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ জনের

সমাজের সবাইকে শুদ্ধি অভিযানের আওতায় আনারও পরামর্শ দেন তিনি।

অলি আহমদ বলেন, রাজনীতিবিদরা সততার উদাহরণ সৃষ্টি করতে পারলেই দেশ সঠিক পথে এগুবে। যে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করে ২৪ এর গণঅভ্যুত্থান, সে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস হতে পারে না।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

তিনি আরও বলেন, শেখ হাসিনা তার সব বস্ত্র নিয়ে পালাতে পারেননি। অনেক কাপড়-চোপড় রেখে যেতে হয়েছে তাকে। এ অবস্থা কেন সৃষ্টি হলো? এটা হয়েছে তাদের স্বৈরাচারী সরকারের মনভাবের কারণে। তারা মানুষকে মানুষ মনে করেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা