খুলনা নির্বাচন কার্যালয়
রাজনীতি

পাইকগাছায় আওয়ামী লীগের প্রার্থী মন্টু, বিএনপির মজিদ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত হয়েছে।

আগামী ২০ অক্টোবরের ভোটে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়বেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টু। ঢাকায় দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে সোমবার (২১ সেপ্টেম্বর) তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে বিএনপির মনোনয়ন পাচ্ছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। তার মনোনয়নের আনুষ্ঠানিক ঘোষণা আসতে বাকি রয়েছে।

গত ১৭ জুলাই করোনায় আক্রান্ত হয়ে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি গাজী মোহাম্মদ আলীর (৭৩) মৃত্যু হলে ১৫ সেপ্টেম্বর জেলা নির্বাচন অফিস উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুসারে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষদিন এবং আগামী ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট নেওয়া হবে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এম মাজহারুল ইসলাম জানিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ০৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য রয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা