মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের দাবিতে মানববন্ধন 
রাজনীতি

মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক:

মোংলা (বাগেরহাট): দ্রুততম সময়ে মেয়াদোত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ‘সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ’।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌর শহরের চৌধুরীর মোড়ে এ মানববন্ধনের পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনটির মোংলা সমন্বয়কারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মণ্ডল, সুজন’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম সোহাগ, পৌর বিএনপি নেতা আব্দুস সালাম ব্যাপারী, বিএনপি নেতা আব্দুর রশিদ, শ্রমিকলীগ নেতা নুরউদ্দিন আল মাসুদ ও সিপিবি নেতা মো. নাজমুল হক।

মোংলা পোর্ট পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ১৩ জানুয়ারি। বর্তমান পরিষদের মেয়াদকাল উত্তীর্ণ হওয়াসহ দশ বছর পার হলেও নির্বাচন হচ্ছে না। সীমানা সংক্রান্ত আইনি জটিলতায় বার বার আটকে যাচ্ছে।

সংগঠনটির সমন্বয়কারী নুর আলম শেখ বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব স্থানীয় ২০ জনকে নিয়ে ‘সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ’ গঠিত হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে, এলাকার শান্তি-শৃঙ্খলা-সৌহার্দ্য-সম্প্রীতি বাড়াতে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার রক্ষায় কাজ করা। আর তাই আমরা মোংলা পোর্ট পৌরসভার নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় দ্রুততম সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পৌর নির্বাচনের দাবি জানাচ্ছি।’

‘আমরা সকল দলের মানুষকে নিয়েই পৌর নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচির মতো আন্দোলনে নেমেছি।’

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়নির্বাচন কমিশন (ইসি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা