ইতিহাসের এই দিনে ধোনির জন্ম ও দিলীপ কুমার’র প্রয়াণ
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ধোনির জন্ম ও দিলীপ কুমার’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) ২৩ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ। ০৭ জিলহজ, ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি

১৭৬৩- বাংলার নবাব হিসেবে মীরজাফর পুনরায় ক্ষমতা লাভ করেন।

১৯০৫- লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন।

১৯৯১- বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন পাস।

২০০৪- ১২২ বছর পর শুক্র গ্রহের ট্রানজিট বাংলাদেশের আকাশে পরিষ্কার দেখা যায়।

২০০৫- লন্ডনের তিনটি মেট্রো স্টেশন এবং একটি বাসষ্ট্যান্ডে ধারাবাহিক বোমা বিস্ফোরণে ৫০ জন নিহত এবং ৭০০ এরও বেশি মানুষ আহত হয়।

জন্ম বার্ষিকী

১৮৮৮- বাঙালি কবি ও সাহিত্যিক নরেন্দ্র দেব।

১৯০৫- প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সাংবাদিক ও পরিব্রাজক প্রবোধকুমার সান্যাল।

১৯১৪- ভারতীয় সুরকার ও সংগীত পরিচালক অনিল বিশ্বাস।

১৯২০- প্রাচীন ভারতীয় ইতিহাসের একজন দিকপাল ঐতিহাসিক দিলীপকুমার বিশ্বাস।

১৯৮১- ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার জন্ম বিহারের রাঁচিতে। ডানহাতি ব্যাটসম্যান ও উইকেটরক্ষক হিসেবেই ক্রীড়াঙ্গনে সর্বাধিক পরিচিত। বন্ধুদের কাছে মাহি নামে পরিচিত ধোনি বিহার ক্রিকেট দলের পক্ষে ১৯৯৮-৯৯ মৌসুমে অভিষেক ঘটান এবং
২০০৪ সালে ভারতীয় এ দলের পক্ষে কেনিয়া সফরে যান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট রেটিংয়ে জানুয়ারি ২০১০ সালে ধোনি সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী খেলোয়াড়ের অধিকারী ছিলেন। ২০০৯ সালে ক্রিকেটের বাইবেল নামে পরিচিত উইজডেনের স্বপ্নের টেস্ট একাদশ দলের অধিনায়ক হিসেবে ঘোষিত হন এবং ফোর্বস ম্যাগাজিন কর্তৃক বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ১০ ক্রিকেটারের মধ্যে শীর্ষস্থানীয় হিসেবে মনোনীত হন মহেন্দ্র সিং ধোনি।

আরও পড়ুন: পাকিস্তানে প্রবল বর্ষণে ৭৭ জনের মৃত্যু

মৃত্যু বার্ষিকী

১৯৩০- স্কটিশ সাহিত্যিক, শার্লক হোমসের গল্পসমূহের জন্য বিখ্যাত আর্থার কোনান ডয়েল।

১৯৩১- ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী দীনেশ গুপ্ত।

২০০৭- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ।

২০২১- দিলীপ কুমার ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, যিনি "ট্রাজেডি কিং" নামে সুপরিচিত, এবং সত্যজিৎ রায়ের মতন কিংবদন্তি বাংলা চলচ্চিত্র নির্মাতার মতে সর্বশেষ তিনি ছিলেন রচনাশৈলী একজন গুণী অভিনেতা।

দিবস
বিশ্ব চকলেট দিবস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা