কালী বন্দ্যোপাধ্যায়
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

কিংবদন্তি কালী বন্দ্যোপাধ্যায়’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ৬

আজ মঙ্গলবার (৫ জুলাই) ২১ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ। ০৫ জিলহজ, ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী

৬৬১- ইমাম হাসান (রা.) মুয়াবিয়া (রা.)’র মধ্যে সন্ধি স্থাপন।
১৬৮৭- ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা আজকের দিনে প্রকাশিত হয়।
১৯৪৭- ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
১৯৯৪- ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়।
১৯৯৬- ব্রিটেনের বিজ্ঞানী ড. উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক ‘ডলি’ জন্ম নেয়।

আরও পড়ুন: কমলাপুরে শেষদিনেও উপচেপড়া ভিড়

জন্ম বার্ষিকী

১৮৮৬- বাঙালি কথাসাহিত্যিক ও ছোটগল্পকার জগদীশচন্দ্র গুপ্ত।
১৯০১- প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার।
১৯৮২- ইতালীয় ফুটবলার আলবের্তো জিলার্দিনো।

আরও পড়ুন: ঈদে মানতে হবে ১২ নির্দেশনা

মৃত্যু বার্ষিকী

১৯৫৭- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী প্রতুলচন্দ্র গঙ্গাপাধ্যায়।
১৯৬৫- দরদী চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টা বনবিহারী মুখোপাধ্যায়।

১৯৯৩- বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায় (২০ নভেম্বর, ১৯২০ — ৫ জুলাই, ১৯৯৩)। বর্মার পথে (১৯৪৭) সিনেমায় তার প্রথম আত্মপ্রকাশ হলেও খ্যাতিলাভ করেন বরযাত্রী সিনেমায় ‘গনশা’র চরিত্রে অভিনয় করে। এরপরে নীল আকাশের নিচে, অযান্ত্রিক, হাঁসুলি বাঁকের উপকথা, বাদশা, ডাকহরকরা, পরশপাথর, বাড়ী থেকে পালিয়ে, পুতুল নাচের ইতিকথা, নাগরিক ইত্যাদি ছবিতে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। পরবর্তী কালে দাদার কীর্তি, গুরু দক্ষিণা ইত্যাদি প্রচুর বাণিজ্যিক ছবিতে দরদী মানুষের চরিত্রে অভিনয় করে বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের প্রিয় অভিনেতা হয়ে ওঠেন। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক প্রমুখ খ্যাতনামা পরিচালকদের ছবিতে যেমন অভিনয় করেছেন তেমনি বাণিজ্যিক ছবি পরিচালকদের সাথেও ছিলেন সাবলীল। হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি চলচ্চিত্র বাবুর্চি (১৯৭২) তে অভিনয় করেছেন। চিত্র প্রযোজনাও করেছেন। পাশাপাশি যাত্রাপালা, মঞ্চাভিনয়ে তার অভিনয় কুশলতার ছাপ আছে। তিনি দীর্ঘদিন চলচ্চিত্র ও মঞ্চ শিল্পীদের বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন।

২০০৭- ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়া সীমান্তে অস্ত্র ও গুলিসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. আজিজুল ইসলাম (৩০...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

দক্ষিণ পশ্চিমের ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়ন...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

ভারত- আমেরিকার ইনসাফ বাংলার জমিনে দেখতে চাইনাঃ  লক্ষ্মীপুরে মুফতি রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই'র পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তারা কাপুরুষ: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমার টুইটার যেটাকে এখন এক্স...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

নারী নিয়ে এক্সে জামায়াত আমিরের মন্তব্য, ঢাবিতে বিক্ষোভ প্রতিবাদ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কর্মজীবী নার...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা