ঐতিহ্য ও কৃষ্টি

১৮ বছরেই অনন্য কীর্তি

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও: মাত্র ১৮ বছর বয়সেই রোপ স্কিপিংয়ে এক অনন্য কীর্তি গড়লেন ঠাকুরগাঁওয়ের তরুণ রাসেল ইসলাম। ত্রিশ সেকেন্ডে এক পায়ে ১৪৫ বার ও এক মিনিটে দুই পায়ে ২৫৮ বার স্কিপিং করে দুইবার নাম লেখান গিনেস বুক অফ ওয়ার্ল্ডে।

সুযোগ পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেকে প্রমাণ করতে চান বলে জানিয়েছেন রাসেল। জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন তাকে সবরকম সহযোগিতার।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের, হরিহরপুর সিরাজপাড়া গ্রামের রাসেলকে নিয়ে গর্বে যেন বুক ভরে যায় গোটা এলাকাবাসীর। রোপ স্কিপিংয়ে যিনি মাত করেছেন তাবদ দুনিয়া। লাল সবুজের পতাকাতে চিনিয়েছেন, নতুন করে নাম তুলেছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ডে।

গল্পের শুরুটা ২০১৭ সালে। দিনমজুরের ছেলে রাসেল যখন লেখাপড়ার পাশাপাশি মনোযোগী হন রোপ স্কিপিংয়ে। অনেকটা অপ্রচলিত এই খেলাটার জন্য সহযোগিতা ছিল না জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। পরিবারের সমর্থন আর নিজস্ব অর্থে চলে তার প্রশিক্ষণ।

বাকিটা ইতিহাস। অদম্য শক্তি আর দীর্ঘ অধ্যবসায়ে ভর করে এক পায়ে মাত্র ত্রিশ সেকেন্ডে ১৪৫ বার স্কিপিং এবং এক মিনিটে ২৫৮ বার স্কিপিং করে রাসেল দুইবার নাম লেখান গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। এমন অর্জনে দারুণ উচ্ছ্বসিত পরিবার ও স্থানীয়রা। রাসেলও খুশি আস্থার প্রতিদান দিতে পেরে।

দেরীতে হলেও টনক নড়েছে জেলা ক্রীড়া সংস্থার। আর আগামীতে রাসেলের পাশে থাকার সঙ্গে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সেই সঙ্গে রাসেলের এমন অজর্ন ভবিষ্যতে ঠাকুরগাঁয়ের তরুণদের আরও রোপ স্কিপিং খেলায় উৎসাহী করবে বলেই বিশ্বাস এলাকাবাসীর।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

পারিবারিক আবহের গল্প নিয়ে আরশ-মাফতুহা’র নতুন নাটক ‘আহা একি মায়া’

সম্পর্কের গভীরতা, ভালোবাসার টান আর পারিবারিক আবেগ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা