ঐতিহ্য ও কৃষ্টি

চেখে নিন সোনা দিয়ে তৈরি আইসক্রিম

সান নিউজ ডেস্ক: ভাবুন তো একবার, আইসক্রিমে (Gold Ice cream) যদি পান সোনার স্বাদ! তাহলে কেমন হতো? ভাবছেন আইসক্রিমের সঙ্গে সোনার কী সম্পর্ক। ব্যাপারটা বুঝতে হলে দুবাই যেতে হবে। এবার আসল গল্পে আসি।

দুবাই (Dubai) তো সোনার খনি। এ তো নতুন কোনও তথ্য নয়। দুবাইয়ে যেদিকে তাকাবেন সেদিকেই সোনার ঝলক। তবে আইসক্রিমেও যে থাকবে সোনা, তা দেখেই কপালে উঠবে চোখ। তার থেকেই হতবাক হবে এই সোনায় মোড়া আইসক্রিমের দাম জানলে।

দুবাইয়ে বেশ জনপ্রিয় স্কুপি ক্যাফে। সেখানেই পাওয়া যায় স্পেশাল এক আইসক্রিম। নাম তার ‘ব্ল্যাক ডায়মন্ড’ (Black Diamond)। যার দাম ৬০ হাজার টাকা। তা এতো দাম কেন আইসক্রিমের? সম্প্রতি এই ক্যাফেতে হাজির হয়েছিলেন সঞ্চালক ও ইউটিউবার শেহনাজ ট্রেজারি। সেখানে গিয়েই চেখে দেখলেন এই আইসক্রিম । এমন একটি ভিডিও পোস্ট করেছেন শেহনাজ। জানা যায়, এই আইসক্রিম দেওয়া হয় জনপ্রিয় ব্যান্ড ভার্সাচির এক বাটিতে। ভ্যানিলা আইসক্রিমের মধ্যে ছড়ানো থাকে সোনা। ভ্যানিলার স্বাদের সঙ্গে মিশে যায় সোনার স্বাদ।

দুবাইয়ের এই ব্ল্যাক ডায়মণ্ড আইসক্রিম চেখে দেখে শেহনাজ তাঁর ইনস্টাগ্রামে লিখলেন, ৬০ হাজার টাকার আইসক্রিম। সোনা খাচ্ছি। খেতে বেশ ইন্টারেস্টিং। তবে আমাকে কিন্তু একটা পয়সাও দিতে হয়নি!

২০১৫ সাল থেকে এই ক্যাফেতে বিক্রি শুরু হয় ব্ল্যাক ডায়মন্ড আইসক্রিম। রাতারাতিই জনপ্রিয়তা লাভ করে ফেলে ক্যাফের এই সোনার আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিমের উপরে ছড়িয়ে দেওয়া হয় ২৩ ক্যারেট সোনা। সঙ্গে থাকে ইরানের স্যাফরন ও ব্ল্যাক ট্রাফেল!

শেহনাজের আইসক্রিম খাওয়ার এই ভিডিও দেখে নেটিজেনরা লিখেছেন, এই আইসক্রিম খেয়ে টাকা না নষ্ট করে দুবাইয়ের নানা জায়গা ঘুরা ভাল।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা