চলছে বসন্ত-ভ্যালেন্টাইন উৎসব 
ঐতিহ্য ও কৃষ্টি

চলছে বসন্ত-ভ্যালেন্টাইন উৎসব 

নিজস্ব প্রতিবেদক : ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ। আজ পহেলা ফাল্গুন। দিনটিকে নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয় দেশবাসী। এবার পহেলা ফাল্গুনের সঙ্গে যোগ হয়েছে বিশ্ব ভালোবাসা দিবসও। দুটি উৎসব এক সঙ্গে হওয়ায় মানুষ পেয়েছে বাড়তি আনন্দ।

১৪ ফেব্রুয়ারি দিনটি সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও পালন করে থাকে তরুণ-তরুণী ও রোমান্টিক জুটিরা।

সকালের দিকে রাজধানীর জনসমাগম স্থানগুলোতে উৎসব প্রিয় মানুষের উপস্থিত কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিত বাড়তে থাকে। তাদের মধ্যে তরুণ প্রজন্মের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেলেও সব বয়সী মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।।

দিবস দুটিকে কেন্দ্র করে ফুলের দোকানে ফিরেছে প্রাণ। ফুলের স্থায়ী দোকানগুলোর সঙ্গে ফুটপাতে পসরা সাজিয়ে মৌসুমি ফুলের দোকানিরা। ঘুরে ঘুরে ফুল কিনছেন যুবক-যুবতীরা। ফুটপাতে খাবারের দোকানগুলোতে বাড়তি ব্যস্ততা দেখা গেছে।

শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর সর্বত্রই ভালোবাসা দিবস ও বসন্তপ্রেমীদের ভিড়। ছেলেরা পাঞ্জাবি আর মেয়েদের দেখা যায় লাল, হলুদ বাসন্তী রঙের শাড়ির সঙ্গে চোখে কাজল, হাতে রেশমি চুড়ি, কপালে টিপ আর খোঁপায় গোঁজা নানা ফুলের মালা।

শাহবাগে ঘুরতে আসা মাসুম জানান, করোনা মহামারীর কারণে বছরখানেক কোনো অনুষ্ঠানে যাইনি। এখন করোনার প্রকোপ কিছুটা কমেছে। কিছুটা আতঙ্ক থাকলেও মানুষ নিজেদের মতো করে উৎসব পালন করবে। এছাড়া আজ দুটি উৎসব একই সঙ্গে হচ্ছে, যার কারণে মানুষ একটু বেশি আনন্দিত। সকালে মানুষ কম থাকলেও বিকালে মানুষের পরিমাণ বেড়ে যাবে।

দেশের সবচেয়ে বড় বসন্ত উৎসবের আয়োজন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রাঙ্গণে। প্রতি বছর বসন্ত ঋতুকে স্বাগত জানাতে পহেলা ফাল্গুন "বসন্ত বরণ" উৎসব পালিত হয় এখানে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছর উৎসবটি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা