ঐতিহ্য ও কৃষ্টি

মিশরে ২ হাজার বছরের পুরনো রহস্যময় মমি

আন্তর্জাতিক ডেস্ক : মিশরে পাওয়া গিয়েছে ২ হাজার বছর আগের পুরনো কয়েকটি মমি। এই রহস্যময় মমিগুলোর মুখের ভেতরে রয়েছে সোনালি জিহ্বা!

বুধবার (৩ ফেব্রুয়ারি) দেশটির প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বৃটিশ গণমাধ্যম বিবিসি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মিশরের সর্বত্রই প্রাচীন স্থাপত্য ছড়িয়ে রয়েছে। দেশটির আলেকজান্দ্রিয়ার তাপসিরিস মাগনায় খননকার্য চালাতে গিয়ে গ্রীক ও রোমান যুগের সমাধি অবিষ্কার করেন মিশরীয়-ডোমিনিকান একটি দল। সমাধিতে ১৬টি পুরনো কবর আবিষ্কার করেন তারা। সেই কবরে ভেতরেই কয়েকটি মমি ছিল। সেগুলোর জিহ্ব মোড়ানো ছিল সোনা দিয়ে।

প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন, ওসাইরিস হলেন পরকালের দেবতা ও বিচারক। তাদের বিশ্বাস অনুসারে, ওসাইরিস মৃত্যুর পর পরলোকে সকলের ভবিষ্যৎ নির্ধারণ করেন। স্বর্ণের জিহ্বা যুক্ত মমি নিয়ে গবেষকদের অনুমান, মৃত মানুষটি যেন কবরে গিয়ে মৃত্যুলোকের দেবতা ওসাইরিসের সঙ্গে কথা বলতে পারে, সে জন্যই তাকে স্বর্ণের জিভ দেওয়া হয়েছিল। যখন এই মরদেহটিকে মমি দিয়ে আবৃত করা হয়েছিল, তখন এই জিহ্বা বসিয়ে দেওয়া হয়।

ইউনিভার্সিটি অব সান্টো ডমিনিগোয় কর্মরত ক্যাথলিন মার্টিনিজ নেতৃত্বাধীন প্রত্নতত্ত্ববিদ এবং মিশরীয় প্রত্নতত্ত্ববিদদের যৌথ দল মিলে তাপসিরিস মাগনায় খননকার্য চালাচ্ছে। তাপোসিরিস মাগনা মন্দির যা ‘গ্রেট টেম্পল অব ওসাইরিস’ থেকে রানি সপ্তম ক্লিয়োপেট্রার ছবি খোদাই করা কয়েনও উদ্ধার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। সেখানেই রানিকে কবর দেওয়া হয়েছিল বলে মনে করছেন ক্যাথলিন। সূত্র: বিবিসি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের সোনার বাজারে এবার ভ্যাট যোগ ক...

অভিবাসন নিয়ন্ত্রণের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছেন সুইজারল্যান্ডের ভোটাররা   

ডানপন্থি সুইস পিপলস পার্টি (এসভিপি-ইউডিসি) সমর্থিত সুইজারল্যান্ডে জনসংখ্যা এক...

ধুরন্ধরের চিত্রনাট্য মোদির কার্যালয় থেকে লেখা হয়েছে ! 

সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক সম্মেলনে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ব্লকবাস্ট...

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস

লন্ডনের বিভিন্ন শহরে বসবাস করছেন এক পরিবারের প্রায় ৪৩ সদস্য। তাদের মধ্যে কেউ...

মুন্সীগঞ্জে ২৫ বছর পর দখলমুক্ত হবে 'নয়নের খাল’: মীর শাহে আলম

দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে দখল ও দূষণের শিকার মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর...

এজলাসে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ,যা বললেন অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজ...

পরিসংখ্যান বলছে ফাইনাল খেলতে পারে ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল প্রত্যাশার বিপর...

চৌকায় ২০ জন পুশইন ঠেকাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ...

নওগাঁয় জাতীয় ফল ও আম মেলা নিয়ে বির্তক, সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড়

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিনব্যাপী জাতীয় ফল ও আম মেলা...

ইসরায়েল-হিজবুল্লা যুদ্ধবিরতি, কমছে কি উত্তাপ?

দীর্ঘদিনের সংঘাত ও রক্তক্ষয়ী লড়াইয়ের পর লেবাননকে কেন্দ্র করে নতুন এক যুদ্ধবির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা