ঐতিহ্য ও কৃষ্টি

শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক: বাংলা খেয়ালের উদ্যোক্তা ও কিংবদন্তী সংগীতজ্ঞ আজাদ রহমান। তার হাত ধরেই দেশের বেসরকারি টেলিভিশন 'চ্যানেল আই'য়ে শুরু হয়েছিলো বাংলা খেয়াল উৎসব। তিনি আজ নেই! কিন্তু রয়ে গেছে তার কর্মযজ্ঞ। দেশের এই কিংবদন্তী সংগীতজ্ঞকে স্মরণ করেই চ্যানেলটি এবার আয়োজন করতে যাচ্ছে 'ইস্পাহানি মির্জাপুর বাংলা খেয়াল উৎসব ২০২১'।

এবারের এ উৎসব শুরু হবে ৩১ জানুয়ারি বিকেল ৫টা ২০ মিনিটে এবং শেষ হবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টায়।

শনিবার (৩০ জানুয়ারি) তেজগাঁও চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা। এতে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

এ সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন-সংগীত ব্যক্তিত্ব ও ওস্তাদ করিম শাহাবুদ্দিন, ড. অসীত রায়, প্রয়াত আজাদ রহমানের সহধর্মিণী সেলিনা আজাদ, অধ্যাপক ড. নাশিদ কামাল. অনীল কুমার সাহা প্রমুখ।

শাইখ সিরাজ বলেন, এবারের আয়োজনটি অন্য যেকোন বছরের তুলনায় একটু ভিন্নতর। এবছর করোনা পরিস্থিতির কারণে আমাদের জীবন যাত্রায় যেমন পরিবর্তন এসেছে ঠিক তেমন গত এক বছরে আমরা অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকে হারিয়েছি। যাদের অন্যতম একজন হলেন এই বাংলা খেয়ালের উদ্যোক্তা প্রয়াত আজাদ রহমান। এবছর তার স্মরণেই সকল শিল্পী ও অনুষ্ঠান আয়োজনের উদ্যোক্তাদের নিয়ে শুরু হবে আসরটি। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ভুলে ৯.৯ মাত্রার ভূমিকম্প সতর্কতা, অতঃপর...

ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা