২০২১ এ ফিরে এলো ১৯৭১ : ক্যালেন্ডারে হুবহু মিল
ঐতিহ্য ও কৃষ্টি

২০২১ এ ফিরে এলো ১৯৭১ : ক্যালেন্ডারে হুবহু মিল

নিজস্ব প্রতিবেদক : কিছুদিন পরই শুরু হচ্ছে ইংরেজি নতুন বছর ২০২১। তবে অন্যান্য সব বছরের চেয়ে এ বছরটি নিয়ে বাংলাদেশিদের উত্তেজনা যেন কিছুটা অন্যরকম। কেননা স্বাধীনতার ৫০তম এ বছরটির প্রতিটি দিন মিলে গেছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রতিটি দিন ও বারের সঙ্গে।

দুই বছরের ক্যালেন্ডারে দেখা গেছে, ১৯৭১ সালের ১ জানুয়ারি ছিল শুক্রবার আর ২০২১ সালের বছরের প্রথম দিনটিও শুক্রবার হবে। বছরের শেষ দিনও পড়েছে শুক্রবারের ঘরে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরও ছিল শুক্রবার। শুধু প্রথম কিংবা শেষ দিন নয়, বছরের প্রতিটি দিনের তারিখ ও বারের মধ্যে হুবহু মিল দেখা গেছে।

অর্থাৎ ১৯৭১ সালের ২৬ মার্চ যে বার ছিল, ঘুরেফিরে এ বছর ২৬ মার্চেও সেই একই বার দেখবে বাংলাদেশিরা। তবে কি প্রতি ৫০ বছরে একবার করে হুবুহু মিলে যায় বার-তারিখ? তা নয়, কেননা ১৯৭১ ও ২০২১ সালের ভেতর এ ৫০ বছরেই ১৯৮২, ১৯৯৩, ১৯৯৯ ও ২০১০ সালসহ মোট ৪ বার দেখা গেছে একই তারিখ।

এর নেপথ্যে গাণিতিক যুক্তিও রয়েছে। পৃথক বছরের দিন বা বারের মধ্যে হুবহু মিল থাকলে তাকে বলা হয় আইডেন্টিক্যাল ক্যালেন্ডার ইয়ারস বা যমজ দিনপঞ্জির বছর। শুধু নির্দিষ্ট কোনো বছর নয়, যে কোনো বছরের জন্য এমন অনেক যমজ বছর সম্ভব। স্রেফ গাণিতিক নিয়মেই এমনটা ঘটে।

অন্যভাবে বলা যায়, গ্রেগরীয় বা খ্রিষ্টীয় বর্ষপঞ্জির যে কোনো বছরের প্রথম দিন (১ জানুয়ারি) স্বাভাবিকভাবে সপ্তাহের নির্দিষ্ট সাতটি দিনের (রবি-শনি) একটি দিনে হবে। আর বছরটি হয় ৩৬৫ দিনের সাধারণ বছর হবে, অথবা ৩৬৬ দিনের লিপ ইয়ার বা অধিবর্ষ।

সাধারণ বছর সাতটি দিনের একেক দিনে শুরু হলে সাতটি সম্ভাব্য দিনপঞ্জি পাওয়া যাবে। আবার অধিবর্ষের ক্ষেত্রেও একইভাবে আরো সাতটি সম্ভাব্য দিনপঞ্জি পাওয়া যাবে। এভাবে দুই ধরনের বছরে মোট ১৪টি সম্ভাব্য দিনপঞ্জি আছে। যেকোনো বছরের দিনপঞ্জি এই ১৪টি দিনপঞ্জির যে কোনো একটির সঙ্গে হুবহু মিলে যাবে।

৫০ বছর আগের ক্যালেন্ডারে অর্থাৎ ১৯৭১ সালের ১ জানুয়ারি ছিল শুক্রবার। চলতি বছরের প্রথম দিনও শুক্রবার। এমনকি দুটি বছরের শেষ দিনও পড়েছে শুক্রবারের ঘরে। শুধু প্রথম কিংবা শেষ দিন নয়, বছরের প্রতিটি দিনের তারিখ ও বারের মধ্যে রয়েছে হুবহু মিল।

১৯৭১ ছাড়াও আরো ১১ বছরের ক্যালেন্ডারের সঙ্গে ২০২১ সালের মিল রয়েছে। এগুলো হলো- ১৯০৯, ১৯১৫, ১৯২৬, ১৯৩৭, ১৯৪৩, ১৯৫৪, ১৯৬৫, ১৯৮২, ১৯৯৩, ১৯৯৯ ও ২০১০ সাল। এমনকি ২০২৭ সালেও একই ক্যালেন্ডারের দেখা মিলবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা