সংগৃহীত
লাইফস্টাইল

কুমড়া পাতা বড়ার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: কুমড়ো পাতার বড়া পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই বড়া। এটি গরম ভাতের সঙ্গে আবার বিভিন্ন সস দিয়েও খাওয়া যায়। বিকেলের নাস্তায় এই কুমড়া পাতার বড়া হলে মন্দ হয় না। চলুন জেনে নেওয়া যাক কুমড়া পাতা বড়ার রেসিপি-

আরও পড়ুন: চাওমিন তৈরির রেসিপি

তৈরি করতে যা যা লাগবে:

কুমড়া পাতা কুচি- ১ কাপ, পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ, চালের গুঁড়া- ১/২ কাপ, রসুন বাটা- ১ চা চামচ, আদা বাটা- ১ চা চামচ, মরিচ গুঁড়া- ১ চা চামচ, ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ, হলুদ গুঁড়া- ১ চা চামচ, জিরা গুঁড়া- ১/২ চা চামচ, ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ, তেল- পরিমাণমতো, লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন:

প্রথমে একটি বাটিতে কুমড়ো পাতা, চালের গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনেপাতা কুচি ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার হাতের তালুতে নিয়ে গোল গোল করে শেপ বানিয়ে নিতে হবে। এবার প্যানে তেল দিয়ে অল্প আঁচে গরম করে নিয়ে তাতে শেপ করা বড়াগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। হয়ে গেলে তুলে কিচেন টিস্যুর উপর রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে নিতে হবে। এরপর গরম গরম পরিবেশন করুন কুমড়া পাতা বড়ার রেসিপি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা