ঘরে বানান সবজির পায়েস, স্বাদে আনুন পরিবর্তন
লাইফস্টাইল

ঘরে বানান সবজির পায়েস, স্বাদে আনুন পরিবর্তন

সান নিউজ ডেস্ক:

এই সবজি খেতে অনেকেরই অনীহা। নাম শুনলেই পালায় বাচ্চারা। অথচ এই সবজি শরীর ঠান্ডা রাখে, মেদ কমায়। আর মূত্রনালী সংক্রমণেও ম্যাজিকের মতো কাজ করে লাউ। এদিকে, অনেক বাচ্চা কিংবা বড়রা দুধ খেতেও পছন্দ করে না। কিন্তু দুধ মানেই প্রোটিনের সম্ভার। তাহলে কী করবেন? এই দুইয়ের মিশেলে যদি কোনো পদ হয়? তাহলে করোনা আবহে পুষ্টিও হবে, আবার খেতেও সুস্বাদু হবে এই পদ।

খুব সহজেই বাড়িতে বানান লাউয়ের ক্ষীর বা লাউয়ের পায়েস। লাউয়ের বদলে চালকুমড়োও ব্যবহার করতে পারেন।

উপকরণ: লাউ এক কেজি, দুধ দুই লিটার, চিনি ৫০০ গ্রাম, ঘি দুই চামচ, কাজুবাদাম কুচি আধ কাপ, কিশমিশ আধ কাপ, ছোটো এলাচ পাঁচটি, সাজানোর জন্য বেদানা।

প্রস্তুত প্রণালী: লাউয়ের খোসা ছাড়িয়ে খুব মিহি করে কুচিয়ে নিন।কুচানো লাউগুলিকে ভালো করে নিঙড়ে লাউ থেকে পানি বের করে নিতে হবে। দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। কড়াইতে ঘি গরম করে কুচানো কাজুবাদাম গুলোকে হালকা ভেজে তুলে নিতে হবে এর পর।

এবার আগে থেকে ঘি দেওয়া এই কড়াইতেই পানি বের করা লাউগুলোকে হালকা আঁচে ভালো করে ভেজে নিয়ে তাতে ফোটানো দুধ দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। এর মধ্যে চিনি, ভাজা কাজুবাদাম কুচানো এবং কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে গোটা এলাচ দিয়ে ইচ্ছেমতো ঘন করে নামিয়ে নিলে লাউয়ের পায়েস তৈরি। লাউয়ের পায়েস ঠান্ডা হয়ে গেলে এর উপরে একটু কুচানো কাজুবাদাম, বেদানা কুচি সাজিয়ে মাটির পাত্রে পরিবেশন করুন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা