করোনাকালে ফল ও সবজি ধোবেন যেভাবে!
লাইফস্টাইল

করোনাকালে ফল ও সবজি ধোবেন যেভাবে!

সান নিউজ ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে পাল্টে গেছে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা। তবে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পর এক্ষেত্রে সবার আগে মনোযোগী হতে হবে খাবারে। খাদ্য ও পুষ্টি বিজ্ঞানীরা বলছেন ফল ও শাক সবজি সঠিকভাবে জীবাণুমুক্ত করতে না পারলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যায়। তাই ফল ও শাক সবজি ধোওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই ভাল।

তবে আতঙ্কের কোনও কারণ নেই। সংক্রমণ এড়াতে বিশেষ কিছু নিয়ম মেনে চললেই হবে।

১. যে সমস্ত ফল বা সবজি কয়েক দিন রেখে ব্যবহার করা যায়, যেমন আলু, পেঁয়াজ, আদা, নারকেল, নাশপাতি ইত্যাদি, এ জাতীয় জিনিসগুলো বাজার থেকে এনে বাইরে কোনও খোলা জায়গায় দিন চারেক রেখে দিতে পারলে ভাল।

২. কোনও কোনও ক্ষেত্রে সবজি সাবান পানিতে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে রেখে দিতে হবে।

৩. অনেক সবজির ক্ষেত্রে আবার সাবান পানিতে অন্যরকম প্রতিক্রিয়া হয়। সে ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক হল পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ বা পটাস পানিতে সবজি ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে রেখে দেওয়া।

৪. সবজি ধোওয়ার আগে নিজের হাত ভাল করে সাবান দিয়ে কচলে ধুয়ে নিতে হবে। সাবান বা জীবাণুনাশক হ্যান্ডওয়াশ দিয়ে কচলে হাত ধুলে হাতের তালুর প্রায় ৯০-৯৫ শতাংশ জীবাণু মরে যায়। তার পর সবজি ধুতে হবে।

৫. পেঁয়াজ, আলু, আপেল, কমলালেবু, আদা, আম, গাজর, মুলা, বিট জাতীয় ফল-সবজির ক্ষেত্রে খোসা ছাড়ানো খুবই সহজ। এই ধরনের খাবার ভাল করে ধুয়ে নেওয়ার পর খোসা ছাড়িয়ে আবার পানিতে ধুয়ে নিন।

বাজার থেকে সবজি নিয়ে এলে:

• বাড়ির বারান্দায় বা ফ্ল্যাট হলে দরজার মুখেই দুটি বালতি রেখে দিন। একটি ফাঁকা বালতি থাকবে। একটি মগে সাবান পানি থাকবে। সাবান পানি বা পটাস পানি থাকবে একটি বালতিতেও। মগের সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিয়ে ফাঁকা বালতিতে ফেলুন। মগটি যেখানে ধরেছেন সেটিও সাবান পানিতে পরিষ্কার করে নিন। অন্য বালতিতে থাকা পটাস পানি বা সাবান পানি দিয়ে সবজি পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে নিন।

• বাজারে কাপড়ে ব্যাগ ব্যবহার করুন, যাতে সেটি সাবান দিয়ে সম্পূর্ণ কেঁচে নেওয়া যায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা